টিটুন মল্লিক, বাঁকুড়া: দিনভর শূকরের দাপট। শূকরের কামড়ে মৃত্যু হল এক বৃদ্ধার। ঘটনাস্থল বাঁকুড়ার ২০ নম্বর ওয়ার্ড। ঘটনাকে কেন্দ্র করে স্বাভাবিকভাবেই প্রবল চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
জানা গিয়েছে, মৃতার নাম করুণা কর্মকার। তাঁর বয়স ৮৭ বছর। বাঁকুড়া পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের লালবাজারের বাসিন্দা ওই বৃদ্ধা। বাড়িতে একাই থাকতেন বৃদ্ধা। মূলত পাড়ার লোকেরাই ছিল তাঁর ভরসা। মাঝে মধ্যে ছেলে-মেয়ে গিয়ে দেখা করে আসতেন। সূত্রের খবর, গত কয়েকদিনে বাঁকুড়ার ২০ নম্বর ওয়ার্ডে দাপট বেড়েছে শূকরের। তা নিয়ে রীতিমতো আতঙ্কে এলাকার বাসিন্দারা। মাঝে মধ্যেই ঢুকে পড়ছিল বাড়িতে। কখনও আবার খাবারের সন্ধানে চলে যাচ্ছিলেন অঙ্গনওয়াড়ি কেন্দ্রে।
[আরও পড়ুন: আড়িয়াদহ কাণ্ডে পুলিশের জালে মূল অভিযুক্ত জয়ন্ত সিং, গ্রেপ্তারি না আত্মসমর্পণ, প্রশ্ন বিরোধীদের]
এসবের মাঝেই দিন কয়েক আগে শূকর কামড় দেয় করুণা কর্মকার নামে ওই বৃদ্ধাকে। কার্যত ক্ষতবিক্ষত করে দেয়। প্রতিবেশীরা টের মাত্রই তাঁকে উদ্ধার করে নিয়ে যায় বাঁকুড়া মেডিক্যাল কলেজে। সেখানেই শুরু হয় চিকিৎসা। তবে শেষরক্ষা হয়নি। হাসপাতালে মৃত্যু হয় তাঁর। এই ঘটনায় স্বাভাবিকভাবেই প্রবল উদ্বেগে এলাকার বাসিন্দারা। প্রশাসনের পদক্ষেপের আশায় স্থানীয়রা।
[আরও পড়ুন: মোদির সঙ্গে সাক্ষাৎ বিশ্বজয়ীদের, রোহিতদের কী বললেন প্রধানমন্ত্রী?]
সর্বশেষ খবর
-
রাজ্যপালের দিকে পিছন ঘুরে দাঁড়ানোর ‘শাস্তি’! ৪ বছর ধরে কুচকাওয়াজে ব্রাত্য মাউন্টেড পুলিশের ঘোড়া
-
সাহগেল হোসেনের ফ্ল্যাটে উদ্ধার সোনা, বিপুল সম্পত্তির নথি! আটক অনুব্রতর প্রাক্তন দেহরক্ষী
-
স্বাধীনতা দিবসের রাতে নদিয়ায় জোড়া খুন! গুলিতে ঝাঁঝরা কংগ্রেস নেতা এবং তাঁর ছেলে
-
অন্ধপ্রদেশ থেকে ২০০ আইফোন চুরি! বাংলাদেশে পাচারের আগেই ফরাক্কায় ধৃত চার কীর্তিমান
-
‘ডিম থেরাপি’ নিয়ে প্রথমবার মুখ খুলল এবিভিপি, উপাসনার উপর হামলা নিয়ে কী বক্তব্য?