অরিজিৎ গুপ্ত, হাওড়া: ষাটোর্ধ্ব বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ উঠল হাওড়ায়। অভিযোগ, শুক্রবার রাতে ভয় দেখিয়ে সলপ সেতুর নিচে জঙ্গলের ভিতরে নিয়ে গিয়ে শারীরিক নির্যাতন করা হয় বৃদ্ধাকে। অভিযুক্ত অজ্ঞাতপরিচয় এক যুবক। গুরুতর আহত অবস্থায় ওই বৃদ্ধা হাওড়া জেলা হাসপাতালে চিকিৎসাধীন। তদন্তে নেমেছে পুলিশ। যদিও তাদের দাবি, ধর্ষণ নয়, ধর্ষণের চেষ্টার মামলা রুজু হয়েছে।
নির্যাতিতা বৃদ্ধার ছেলে জানিয়েছেন, তিনি ও তাঁর মা সেতুর নিচে জঙ্গলের ভিতর গরু খুঁজতে গিয়েছিলেন। গরু নিয়ে যখন বাড়ি ফিরছিলেন তখন বৃদ্ধার ছেলে শর্টকাট রাস্তা ধরে আগে বাড়ি চলে এলেও তাঁর মা পিছনে থেকে যান। বৃদ্ধার ছেলে খেয়াল করেননি যে তাঁর মা পিছনেই রয়ে গিয়েছেন, বাড়ির দিকে আসেননি। ভেবেছিলেন, মা পরে বাড়ি চলে আসবেন।
[আরও পড়ুন; ‘বাচ্চা চুরি করতে এসেছিস’, বলেই ইদের মেলায় যুবককে গণধোলাই, বারাসতের পর এবার বারাকপুর]
বেশি রাতে তাঁর মা বাড়ি ফিরে জানান, এক যুবক তাঁকে ছুরি দিয়ে ভয় দেখিয়ে জঙ্গলে নিয়ে গিয়ে ধর্ষণ করে। গুরুতর আহত হয়েছেন তিনি। এর পরই বৃদ্ধাকে হাসপাতালে পাঠানোর পাশাপাশি থানায় অভিযোগ দায়ের করে তাঁর পরিবার। ডোমজুড় থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ অবশ্য জানিয়েছে, ধর্ষণ নয়, ধর্ষণের চেষ্টার একটি মামলা রজু করে তদন্ত হচ্ছে। অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে।
[আরও পড়ুন: গার্স্টিন প্লেসে পুড়ে ছাই মামলার নথি, দমকল মন্ত্রীকে ঘিরে বিক্ষোভ আইনজীবীদের]
সর্বশেষ খবর
-
থ্রেট কালচারের বিরুদ্ধে মুখ খুলে হারিয়েছিলেন পর্যটন বিভাগের চাকরি! পালাবদল হতেই পর্যটনমন্ত্রীর দ্বারস্থ তরুণী
-
১০ ফুট গভীর ট্যাঙ্কের জলে ডুবে মৃত্যু ৩ বছরের শিশুকন্যার, মর্মান্তিক ঘটনা নিউ টাউনে
-
থানায় থানায় ঘোরার দিন শেষ! জিরো এফআইআরের তদন্তে বিলম্বতে করতে হবে জবাবদিহি
-
নকল ভোটার ও রেশন কার্ডে ভারতে বাস! কর্নাটক থেকে গ্রেপ্তার পাকিস্তানি মা-ছেলে
-
তুলতে গিয়েছিলেন ৩ হাজার টাকা! অ্যাকাউন্টে ৭৬০ কোটি দেখে চক্ষু চড়কগাছ বধূর, তারপর…