কল্যাণ চন্দ্র, বহরমপুর: বৃদ্ধ দম্পতির মৃতদেহ উদ্ধার বহরমপুরে। জোড়া দেহ উদ্ধারে তীব্র চাঞ্চল্য ছড়াল মুর্শিদাবাদ জেলার বহরমপুরের জর্জ কোর্ট মোড়ে। শুক্রবার সকালে নিজের বাড়ি থেকেই বৃদ্ধ -বৃদ্ধার ঝুলন্ত দেহ উদ্ধার করে বহরমপুর থানার পুলিশ। খুন না কি আত্মহত্যা, তা নিয়ে উঠছে প্রশ্ন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শম্ভুনাথ ঘোষ (৮৮) এবং তাঁর স্ত্রী কল্পনা ঘোষ (৭৮) দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। বাড়ির নিচের ঘরের একটি খাটে থাকতেন তাঁরা। উপরের ঘরে থাকেন তাঁদের ছেলেমেয়েরা। নিচের ঘরের সামনে একটি মুদিখানার দোকান রয়েছে। এদিন সকালে বাড়ির একটি প্যাসেজের মধ্যে ওই দম্পতি ঝুলন্ত দেহ দেখতে পান পরিবারের সদস্যরা। বৃদ্ধ দম্পতি কি আত্মহত্যা করলেন নাকি খুন করা হল, তা নিয়ে উঠছে প্রশ্ন।
পরিবারের লোকজন জানাচ্ছেন, দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন দম্পতি। সেই রোগ সহ্য করতে না পেরে তাঁরা আত্মহত্যা করেছেন বলে অনুমান করা হচ্ছে। তবে ওই আত্মহত্যার পেছনে অন্য কোনও রহস্য লুকিয়ে রয়েছে কিনা তার তদন্ত শুরু করেছে বহরমপুর থানার পুলিশ। মৃতদেহ দুটি উদ্ধার করে বহরমপুর মর্গে পাঠানো হয়েছে।
সর্বশেষ খবর
-
বস যদি হয় এআই! সব রামপ্রসাদই হাবুডুবু খাবে উপায় খুঁজতে গিয়ে
-
‘এত্ত তামাশা কেন?’, ডিভোর্স মামলা তুলতেই সুনীতাকে ‘সংসারের পাঠ’ গোবিন্দার ম্যানেজারের
-
বদলের বাংলায় মোদি-শুভেন্দু রাখিই এবার হটকেক! পদ্মের চাহিদাও তুঙ্গে
-
‘স্বাধীনতা সংগ্রামে তিতুমীরের চেয়ে শ্যামাপ্রসাদের অবদান বেশি’, বারাসতে বদলে গেল ভবনের নাম
-
শাসকের ইচ্ছাই শেষ কথা ছিল গত তিন দশকে! ১৯৯১-এর পর বাংলাদেশে রাষ্ট্রপতি নির্বাচন, চলছে ভোট