রাজ্যজুড়ে ‘একটি গাছ মায়ের নামে’ কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। প্রত্যেক বিধায়ককে তাঁদের নিজ নিজ এলাকায় এক হাজার চারাগাছ রোপনের লক্ষ্যমাত্রা স্থির করেছে নবান্ন। ৫ জুন বিশ্ব পরিবেশ দিবসে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) উপস্থিতিতে এই কর্মসূচির শুভে উদ্বোধন অনুষ্ঠিত হতে চলেছে বিধাননগরের একটি হলে।
এই বিষয়ে আরও খবর
২০২৪ সালে বিশ্ব পরিবেশ দিবসে ‘এক পেড় মাকে নাম’, অর্থাৎ ‘একটি গাছ মায়ের নামে’ প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার রাজ্যে সেই প্রকল্প শুরু হচ্ছে। এই কর্মসূচির আওতায় পশ্চিমবঙ্গে মোট প্রায় ১.১ কোটি চারাগাছ রোপনের লক্ষ্যমাত্রা নিয়েছে সরকার। প্রশাসনের পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা, শিক্ষা প্রতিষ্ঠান, বিশিষ্ট নাগরিক সহ সাধারণ মানুষকে এই উদ্যোগে সামিল হতে আহ্বান জানানো হয়েছে।
জেলা ও কলকাতা পুরসভা স্তরে প্রায় ৫ হাজার করে চারাগাছ , ব্লক স্তরে ১০০ টি করে ও পুরসভা স্তরে ২০০টি করে ও বরো স্তরে ৩০০টি করে চারাগাছ রোপনের পরিকল্পনা হয়েছে। এছাড়াও প্রত্যেক বিধায়ক তাঁদের নিজের এলাকায় ১ হাজার করে চারা রোপন করবেন।
বিশ্ব পরিবেশ দিবসে প্রশাসনের বিভিন্ন স্তরে চারাগাছ বিতরণ ও রোপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জেলা ও কলকাতা পুরসভা স্তরে প্রায় ৫ হাজার করে চারাগাছ , ব্লক স্তরে ১০০ টি করে ও পুরসভা স্তরে ২০০টি করে ও বরো স্তরে ৩০০টি করে চারাগাছ রোপনের পরিকল্পনা হয়েছে। এছাড়াও প্রত্যেক বিধায়ক তাঁদের নিজের এলাকায় ১ হাজার করে চারা রোপন করবেন। এই প্রকল্প সুষ্ঠুভাবে পালনের উদ্দেশে তিন সদস্যের সমন্বয় টিম গঠন করেছে রাজ্য। এবছরের ৫ জুন থেকে শুরু করে এই কর্মসূচি চলবে আগামী বছরের ৩১ মার্চ পর্যন্ত।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
কারা পাবেন আবাসের বাড়ি? সুবিধাভোগী যাচাইয়ে ত্রিস্তরীয় ব্যবস্থা, রয়েছে ‘সেলফ সার্ভে’র সুবিধাও
-
এবার বাংলা সিনেমায় রামচরণ! বঙ্গে পদ্ম ফুটতেই দক্ষিণী সুপারস্টারের নজরে টলিউড?
-
এবার ধর্ষণের চেষ্টার অভিযোগ, ফের জেল হেফাজতে প্রাক্তন বিধায়ক অসিত মজুমদার
-
‘ভারত-চিন সম্পর্কে নাক গলাবে না রুশ’, ত্রিকোণ বন্ধুত্বের সমীকরণে স্পষ্ট বার্তা পুতিনের
-
কাটমানি না দিলে বাড়ি নয়, বড়ঞায় গ্রেপ্তার তৃণমূলের পঞ্চায়েত সদস্যের স্বামী-সহ ৪



