এবার ডিম হামলার শিকার প্রাক্তন বিজেপি নেতা। রাজ্যের প্রাক্তন মন্ত্রী উদয়ন গুহের স্ত্রী শাশ্বতী গুহকে খাবার পৌঁছে দিয়েছিলেন তিনি। সেই কারণেই তাঁর উপর হামলা চালানো হয় বলে অভিযোগ করেন বিজেপির ওই নিষ্ক্রিয় নেতা দীপ্তিমান সেনগুপ্ত। তাঁর বাড়িতেও ভাঙচুর করা হয়। শুক্রবার দিনহাটা শহর সংলগ্ন সুভাষ ভবন এলাকায় ঘটনাটি ঘটেছে।
ভোটের ফলপ্রকাশের পর দিনহাটার বাড়ি ছেড়ে সপরিবারে কলকাতায় মেয়ের বাড়িতে থাকছিলেন উদয়ন গুহ। তোলাবাজি, প্রতারণা-সহ একাধিক অভিযোগে সম্প্রতি প্রাক্তন মন্ত্রীকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর কলকাতা থেকে পরিবারের সদস্যরা দিনহাটার বাড়িতে ফিরে এসেছেন। দীর্ঘদিন ধরে বাড়ি ফাঁকা থাকায় রান্নাবান্নার সমস্যা হতে পারে। একথা ভেবে উদয়নের বাড়িতে রান্না করা খাবার পৌঁছে দেন প্রাক্তন বিজেপি নেতা দীপ্তিমান। তিনি জানান, রাজনীতি রাজনীতির জায়গায়। কিন্তু রাজনীতির ঊর্ধ্বে হল মানবিকতা।
আরও পড়ুন:
দীপ্তিমানের অভিযোগ, উদয়ন গুহর স্ত্রীকে খাবার দেওয়ার বিষয়টি প্রকাশ্যে আসার পরই শুক্রবার তাঁর বাড়িতে কয়েকজন ভিড় জমান। এরপরই তাঁর বাড়িতে হামলা চালিয়ে তাঁকে ডিম ছোঁড়া হয়। তাঁকে শারীরিকভাবে হেনস্তার পাশাপাশি বাড়িতে ব্যাপক ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। এছাড়াও তাঁর অভিযোগ, বাড়িতে থাকা সিসিটিভিগুলিও ভাঙচুর করা হয়েছে। ঘটনায় জড়িতদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন দীপ্তিমান।
রাজ্যে পালাবদলের পর দুর্নীতিগ্রস্ত তৃণমূল নেতাদের উপর চলছে ডিম থেরাপি। এবার সেই থেরাপি চলল বিজেপির এক প্রাক্তন নেতার উপর। যদিও বিজেপি জানিয়েছে, এই ঘটনার সঙ্গে তাঁদের কোনও সম্পর্ক নেই।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
গ্রন্থাগার মন্ত্রীকে নিয়ে তৃণমূলের মিথ্যাচার! চেয়ার বিতর্কে কী বললেন গৌরীশংকর
-
বাড়িতে ওয়াই-ফাই লাগিয়েও স্পিড নেই? এই উপায়ে রকেটের গতিতে ছুটবে ইন্টারনেট
-
‘বঙ্গেই প্রথম বন্দে মাতরম ধ্বনি…’, পশ্চিমবঙ্গ দিবসে শুভেন্দুকে বাংলায় চিঠি মোদির
-
বিয়ের ছ’মাসেই সুখবর! প্রকাশ্যে পরিচালক স্বামীর প্রেমের ইস্তেহারে আপত্তির মাঝেই সামান্থার ‘সারপ্রাইজ’?
-
জামাইষষ্ঠীর আনন্দ শেষে শোকের ছায়া! শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে দুর্ঘটনায় মৃত ২