লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনার ঝুঁকি দূর করতে ও নিরবচ্ছিন্ন যান চলাচল নিশ্চিত করতে বড়সড় পদক্ষেপ করল পূর্ব রেল। যাত্রী ও সাধারণ মানুষের নিরাপত্তা ও সুবিধাকে অগ্রাধিকার দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। ঝুঁকিপূর্ণ লেভেল ক্রসিংগুলোর পরিবর্তে রোড ওভার ব্রিজ (ROB) এবং রোড আন্ডার ব্রিজ (RUB) নির্মাণের একটি বিশাল পরিকাঠামোমূলক মিশন হাতে নেয় রেল। এই মিশনের আওতায় রাজ্যজুড়ে মোট ৫৭৯টি রোড আন্ডার ব্রিজ এবং ২০৭টি রোড ওভার ব্রিজ হয় চালু করা হয়েছে। এর মধ্যে হাওড়া ডিভিশনে সবথেকে বেশি রোড আন্ডার ব্রিজ ও রোড ওভার ব্রিজ চালু হয়েছে।
দশকের পর দশক ধরে রাজ্যজুড়ে একাধিক লেভেল ক্রসিংয়ে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় মানুষকে। নিত্যযাত্রী, স্কুল পড়ুয়া, আশঙ্কাজনক রোগী– নিত্যদিন সকলকেই লেভেল ক্রসিংয়ে দাঁড়িয়ে অপেক্ষা করতে হয়। এছাড়াও দুর্ঘটনার ঝুঁকি তো রয়েছেই। এই সব সমস্যাগুলির কথা বিবেচনা করে রোড আন্ডার ও ওভার ব্রিজ তৈরির উদ্যোগ নেয় পূর্ব রেল। মূলত রেললাইনে দুর্ঘটনার ঝুঁকি দূর করতে নিরবচ্ছিন্ন যান চলাচল নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। স্থানীয় এলাকার গতিশীলতার সঙ্গে কোনও আপস না করেই ট্রেনগুলো যাতে নিরাপদে ও দ্রুত গতিতে যাতায়াতের সুযোগ পান সেই ব্যবস্থা করা হয়েছে। পূর্ব রেলের জেনারেল ম্যানেজার মিলিন্দ দেওস্করের নেতৃত্বে এই মিশনের কাজ হয়েছে।
আরও পড়ুন:
এই মিশনের আওতায় মোট ৫৭৯টি রোড আন্ডার ব্রিজ এবং ২০৭টি রোড ওভার ব্রিজ হয় চালু হয়েছে। এর মধ্যে হাওড়া ডিভিশনে সবথেকে বেশি অর্থাৎ ২৪৪টি রোড আন্ডার ব্রিজ এবং ৫৩টি রোড ওভার ব্রিজ চালু হয়েছে। এর ঠিক পরেই রয়েছে শিয়ালদহ ডিভিশন, সেখানে ১১৯টি রোড আন্ডার ব্রিজ এবং ৩৭টি রোড ওভার ব্রিজ নির্মাণ করা হয়েছে। অন্যদিকে, মালদা ডিভিশনে ১১২টি রোড আন্ডার ব্রিজ এবং ৫০টি রোড ওভার ব্রিজ তৈরি হয়েছে। আসানসোল ডিভিশনে ১০৪টি রোড আন্ডার ব্রিজের পাশাপাশি ৬৭টি রোড ওভার ব্রিজ চালু হয়েছে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
একশোর বদলে পাঁচশোর নোটের টোপ! কমিশনের লোভে ব্যবসায়ী পেলেন সাদা কাগজের টুকরো
-
তৃণমূল জমানায় অবহেলা! দুর্যোগ-বিধ্বস্ত উত্তরবঙ্গকে স্বমহিমায় ফেরাতে আড়াইশো কোটি বরাদ্দ শুভেন্দুর
-
নিজের গড় রেজিনগরেই হারের ভয়! উপনির্বাচনে বাম-কংগ্রেস-তৃণমূল মহাজোট চাইছেন হুমায়ুন
-
আপত্তি শুধু ‘সেক্যুলার’ কংগ্রেসের! নিয়ম মেনে বন্দে মাতরম পুরোটা দাঁড়িয়ে সম্মান আবদুল্লাদের
-
নন্দীগ্রাম উপনির্বাচনে প্রার্থীই দিতে পারবে না তৃণমূল? সর্বদলীয় বৈঠকে গড়হাজিরায় উঠছে প্রশ্ন