Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৮ ভাদ্র ১৪৩৩
  • বুধবার
  • ২৬ আগস্ট ২০২৬
Agnimitra Paul

তৃণমূল আমলে গত শিক্ষাবর্ষে ৮০ লক্ষ পড়ুয়া কমেছে সরকারি স্কুলে! স্কুলছুট রুখতে বড় বার্তা অগ্নিমিত্রার

তৃণমূল কংগ্রেস আমলে শিক্ষাক্ষেত্রে লাগামছাড়া দুর্নীতির অভিযোগ উঠেছে। শিক্ষক নিয়োগ দুর্নীতি থেকে পড়ুয়াদের পোশাক নিয়েও দুর্নীতির অভিযোগ রয়েছে বলে অভিযোগ। তার মধ্যেই ২০২৫-২৬ শিক্ষাবর্ষে বিশাল সংখ্যায় পড়ুয়া সংখ্যা কমেছে বলে খবর।

শেখর চন্দ্র
শেখর চন্দ্র

শেষ আপডেট: জুলাই ১১, ২০২৬, ১৫:৪৪

link
শেখর চন্দ্র
শেখর চন্দ্র

শেষ আপডেট: জুলাই ১১, ২০২৬, ১৫:৪৪

options
link
তৃণমূল আমলে গত শিক্ষাবর্ষে ৮০ লক্ষ পড়ুয়া কমেছে সরকারি স্কুলে! স্কুলছুট রুখতে বড় বার্তা অগ্নিমিত্রার zoom
স্কুলছুট রুখতে বড় বার্তা অগ্নিমিত্রার।
Advertisement

তৃণমূল কংগ্রেস আমলে শিক্ষাক্ষেত্রে লাগামছাড়া দুর্নীতির অভিযোগ উঠেছে। শিক্ষক নিয়োগ দুর্নীতি থেকে পড়ুয়াদের পোশাক নিয়েও দুর্নীতির অভিযোগ রয়েছে বলে অভিযোগ। তার মধ্যেই ২০২৫-২৬ শিক্ষাবর্ষে বিশাল সংখ্যায় পড়ুয়া সংখ্যা কমেছে বলে খবর। গত শিক্ষাবর্ষে ৮০ লক্ষ পড়ুয়া কমেছে সরকারি স্কুলে! এমনই তথ্য পাওয়া গিয়েছে। এই নিয়ে দুশ্চিন্তায় রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। স্কুলছুট রুখতে বড় বার্তাও দিলেন তিনি।

তৃণমূল আমলে সরকারি স্কুলে পড়ুয়াদের স্কুলছুট হওয়ার সংখ্যা ক্রমশ বেড়েছে! এমনই মত ওয়াকিবহাল মহলের। অভিযোগ, কেবল কলকাতাই নয়, জেলার স্কুলগুলিও ক্রমশ ধুঁকছে। তথ্য বলছে, ১৯ হাজার স্কুলে মাত্র একজন করে শিক্ষক! শুধু তাই নয়, বাংলার বহু স্কুল ছাত্র ও শিক্ষকের অভাবে বন্ধও হয়ে গিয়েছে! জানা গিয়েছে, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে বাংলায় প্রায় ৮০ লক্ষ পড়ুয়া সরকারি স্কুল ছেড়েছে। এই নিয়ে শিক্ষামহলেও জোর চর্চা চলেছে। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তাঁর কথায়, “এর থেকে চিন্তার বা দুর্ভাগ্যজনক কিছু হতে পারে না।”

Advertisement

সরকারি স্কুলগুলির হাল ফেরাতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। শুধু তাই নয়, শিক্ষা দপ্তরও কাজ করছে। বাংলা মাধ্যম স্কুলগুলিকে ফের পুরনো চেহারায় নতুনভাবে ফেরানোর কাজ চলছে। এদিন সেই বিষয়েই বার্তা দিলেন অগ্নিমিত্রা। তিনি এদিন বলেন, “মুখ্যমন্ত্রী ও শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বর্তমান সরকার এই বিষয়ের ওপর কড়া নজর রাখছে এবং প্রতিটি বিষয়ে নিয়মিত রিপোর্ট নেওয়া হচ্ছে। শিশুদের আবার বিদ্যালয়মুখী করতে এবং স্কুলের অভ্যন্তরীণ পরিবেশের আমূল সংস্কার করতে শিক্ষা দপ্তরকে বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে।” তিনি আরও বলেন, “বিদ্যালয়ের শৌচালয়, বসার জায়গা, টেবিল, উন্নত পাঠ্যক্রম এবং পর্যাপ্ত শিক্ষক-শিক্ষিকার উপস্থিতি নিশ্চিত করার ওপর জোর দিচ্ছে প্রশাসন।” শিক্ষা মন্ত্রী ও পুরো টিম এই বিপর্যয় কাটাতে কোমর বেঁধে মাঠে নেমেছে বলে আশ্বস্ত করেছেন পুরমন্ত্রী।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.