ভয়াবহ আগুনে ভস্মীভূত রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের একটি শাখার গুরুত্বপূর্ণ নথি ও কাগজপত্র। বুধবার গভীর রাতে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে দুর্গাপুরের (Durgapur) মায়াবাজার সংলগ্ন এলাকায়। দমকলের দু’টি ইঞ্জিনের ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে অনুমান, শর্ট সার্কিটের কারণেই ওই ব্যাঙ্কে আগুন লেগেছে। গুরুত্বপূর্ণ নথিপত্র ভস্মীভূত হওয়ায় গ্রাহকরা সমস্যায় পড়বেন বলে মনে করা হচ্ছে।
জানা গিয়েছে, বুধবার রাত প্রায় পৌনে ১০টা নাগাদ এলাকার বাসিন্দারা প্রথম ব্যাঙ্কের ভেতর থেকে আগুনের লেলিহান শিখা ও ধোঁয়া বের হতে দেখেন। সঙ্গে সঙ্গে পুলিশ ও দমকলে খবর দেওয়া হয়। অল্প সময়ের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছে যায় দমকলের দু’টি ইঞ্জিন। শুরু হয় আগুন নেভানোর কাজ। ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন নেভার পর দেখা যায়, ব্যাঙ্কের ভেতরে থাকা বহু গুরুত্বপূর্ণ নথি , কাগজপত্র ও আসবাবপত্র পুড়ে গিয়েছে।
আরও পড়ুন:
ঘটনার খবর পেয়ে ব্যাঙ্ক কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছান। দমকল আধিকারিক পার্থসারথী ঘোষ জানান, দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে আগুন লাগার সঠিক কারণ খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে শর্ট সার্কিটের সম্ভাবনাই সামনে আসছে। অন্যদিকে, ব্যাঙ্কের ব্রাঞ্চ ম্যানেজার অরুণ কুমার মাহাতো জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
বন্দে মাতরম থেকে শ্যামাপ্রসাদের ট্যাবলো, স্বাধীনতা দিবসে রেড রোডে বেনজির বর্ণাঢ্য অনুষ্ঠান
-
বিনামূল্যে প্রতিযোগিতামূলক পরীক্ষার কোচিং, ১ কোটি তরুণকে এআই প্রশিক্ষণ! জেন জি-র পাশে মোদি
-
সলমনের ‘বিগ বস’-এ ফেরার ললিত মোদি! সুস্মিতার ‘প্রাক্তন’কে নিয়ে জল্পনা
-
টসের আগে স্বাধীনতা দিবসের পতাকা উত্তোলন, শ্রীলঙ্কার বিরুদ্ধে টেস্টে ভারতের প্রথম একাদশে কারা?
-
১৬ আগস্ট শেষ নয়, বাড়ল গ্যাসের ই-কেওয়াইসির সময়, গ্রাহকদের স্বস্তি দিয়ে কী জানাল কেন্দ্র?