Advertisement
Sangbad Pratidin
  • ২৩ শ্রাবণ ১৪৩৩
  • রবিবার
  • ৯ আগস্ট ২০২৬
Humayun Kabir

দলে লম্পট-রাজ! হুমায়ুনকে বিঁধে এবার পদ ছাড়লেন জেলা সভাপতি

গতকাল রাতে একটি ভিডিও বার্তায় তিনি দল ছাড়ার কথা ঘোষণা করেন। আজ তিনি পদত্যাগপত্র জমা দেবেন বলে জানান।

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: জুলাই ৬, ২০২৬, ১৪:৫১

link
স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: জুলাই ৬, ২০২৬, ১৪:৫১

options
link
দলে লম্পট-রাজ! হুমায়ুনকে বিঁধে এবার পদ ছাড়লেন জেলা সভাপতি zoom
মুর্শিদাবাদ জেলা সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন বিজয় শেখ। নিজস্ব ছবি।
Advertisement

আরও বিপাকে হুমায়ুন কবীর (Humayun Kabir)। ভাঙছে তাঁর দল আম জনতা উন্নয়ন পার্টি। এবার দলের মুর্শিদাবাদ জেলা সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন বিজয় শেখ। তাঁর অভিযোগ, লম্পটদের কথা মতো দল চলে, পদগুলিকে বিলিয়ে দেওয়া হয়। গতকাল রাতে একটি ভিডিও বার্তায় তিনি দল ছাড়ার কথা ঘোষণা করেন। আজ তিনি পদত্যাগপত্র জমা দেবেন বলে জানান।

গতকালই হুমায়ুন কবীরের সঙ্গে বিজয়কে দেখা গিয়েছিল। তার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই পদত্যাগ করার কথা ঘোষণা করলেন জেলা সভাপতি। শুধু তিনি নন, আরও দুই অঞ্চল সভাপতিও ইস্তফার কথা ঘোষণা করেছেন। বিজয় ভিডিও বার্তায় বলেন, “আমরা নিষ্ঠার সঙ্গে দল করি। কিন্তু সেই খবর নেতারা রাখে না। তাই লম্পটদের কথা মতো পদগুলোকে বিলিয়ে দেয়।” আগে কোনও রাজনৈতিক দল করেনি এমন অনেকে আম জনতা উন্নয়ন পার্টিতে এসে নিজেদের অনেক বড় কিছু মনে করছেন বলেও অভিযোগ করেন বিজয়। এসব বলেও ‘বিশেষ কারণে’ ইস্তফা দেওয়ার কথা জানান তিনি। ইস্তফা দিলেও দলের চেয়ারম্যান হুমায়ুন কবীরের (Humayun Kabir) প্রতি তাঁর শ্রদ্ধা, সম্মানের কথাও জানান বিজয়।

Advertisement

উল্লেখ্য, এর আগেও দলে ভাঙন দেখেছেন তিনি। কিন্তু এবার সাঁড়াশি চাপে আম জনতা উন্নয়ন পার্টির নেতা। স্যাটা-মন্তব্যের জেরে চাপ বেড়েছে হুমায়ুনের। বিজেপিকে হুঁশিয়ারি দেওয়ায় তাঁকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এছাড়াও পুলিশকে হুমকি দেওয়ার মামলাও চলছে তাঁর বিরুদ্ধে। এই আবহে তাঁর দলের মুর্শিদাবাদ জেলা সভাপতি-সহ দুই অঞ্চল সভাপতি পদত্যাগ করলেন।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.