জায়গায় জায়গায় তৃণমূল নেতারা গ্রেপ্তার হচ্ছে। প্রাক্তন তৃণমূল বিধায়করাও এই মুহূর্তে জেলবন্দি। সেই বিষয়ে কটাক্ষ করেছেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। “জেলে জায়গা হবে না, নতুন জেল বানাতে হবে।” এমনই কটাক্ষ করেছেন রাজ্যের মন্ত্রী। রাজ্যজুড়ে আরও পুলিশি অভিযান হবে। আরও তৃণমূল নেতা গ্রেপ্তার হবেন। বারাকপুরে এক কর্মসূচিতে যোগ দিয়ে এমনই কটাক্ষ করলেন তিনি।
এই বিষয়ে আরও খবর
সন্দেশখালি-সহ একাধিক মামলায় গ্রেপ্তার অভিযান এখনও প্রাথমিক পর্যায়ে। আগামী দিনে আরও বহু গ্রেপ্তার হবে বলে বারাকপুরে দাবি করলেন কেন্দ্রীয় মন্ত্রী দিলীপ ঘোষ। শনিবার সাহেববাগে সেন্ট্রাল রিসার্চ ইনস্টিটিউট ফর জুট অ্যান্ড অ্যালায়েড ফাইবার্সের এক অনুষ্ঠানে এসেছিলেন দিলীপ। তিনি বলেন, “গ্রেপ্তার তো মাত্র শুরু। সিরিজ চলবে। জেলে জায়গা হবে না, নতুন জেল বানাতে হবে।” তাঁর দাবি, শুধু সন্দেশখালি নয়, গোটা পশ্চিমবঙ্গজুড়েই লুটপাট হয়েছে। এতদিন ভয়ের কারণে বহু মানুষ মুখ খুলতে পারেননি। এখন একের পর এক অভিযোগ সামনে আসছে, আর তার ভিত্তিতেই তদন্ত ও গ্রেপ্তারির প্রক্রিয়া এগোবে বলে মন্তব্য করেন তিনি।
দিলীপ ঘোষের দাবি, শুধু সন্দেশখালি নয়, গোটা পশ্চিমবঙ্গ জুড়েই লুটপাট হয়েছে। এতদিন ভয়ের কারণে বহু মানুষ মুখ খুলতে পারেননি। এখন একের পর এক অভিযোগ সামনে আসছে, তার ভিত্তিতেই তদন্ত ও গ্রেপ্তারির প্রক্রিয়া এগোবে।
এদিন মুর্শিদাবাদের বেলডাঙায় অশান্তির প্রসঙ্গও তোলেন পঞ্চায়েত, প্রাণী সম্পদ ও কৃষি বিপণন দপ্তরের মন্ত্রী দিলীপ ঘোষ। তাঁর দাবি, সে সময় ট্রেন, বাস ও রেল স্টেশনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল। প্রয়োজন হলে নতুন করে অভিযোগ দায়ের করে ওই ঘটনাগুলিরও তদন্ত হবে এবং অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে অস্ত্র উদ্ধারের অভিযান নিয়েও কড়া বার্তা দেন তিনি। দিলীপ ঘোষের কথায়, “অস্ত্র আরও পাওয়া যাবে। সব অস্ত্র উদ্ধার হবে, আর সবাই ভেতরে যাবে।” দেশের সম্পত্তি নষ্ট করা বা দেশদ্রোহিতার অভিযোগে কাউকে ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন মন্ত্রী।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
মেয়রের ইস্তফার পরেই বিধাননগর পুরনিগমে বসল প্রশাসক, হাওড়া পুরসভাতেও নয়া কমিশনার
-
তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য, ‘চোর’ স্লোগান জনতার
-
ঝড়-বৃষ্টি, হড়পা বানে বিপর্যস্ত উত্তরের বিস্তীর্ণ এলাকা, সিকিমে ভূমিধসে মৃত ১, নিখোঁজ ৪
-
বঙ্গে সাংগঠনিক রদবদলের পথে বিজেপি, দিল্লিতে শমীক-বনসল দীর্ঘ বৈঠক
-
মমতার জন্যই ধ্বংস ইন্ডিয়া জোট, নীতীশের এনডিএ যোগের নেপথ্যেও কালীঘাট! প্রকাশ্যে রিপোর্ট



