অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর স্মৃতি এখনও টাটকা। তার মধ্যেই ছুটি কাটাতে গিয়ে দিঘার সমুদ্রে তলিয়ে প্রাণ হারালেন কলকাতার এক যুবক। শনিবার দুপুরে এই ঘটনায় দিঘার সমুদ্র সৈকতে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তাঁর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। এই ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
জানা গিয়েছে, মৃত পর্যটকের নাম চিরঞ্জিত সরকার (৩৫)। তিনি কলকাতার বাগুইআটি থানার ৪ নম্বর কলোনির বাসিন্দা ছিলেন। সপ্তাহের শেষে ছুটি কাটাতে দিঘায় ঘুরতে গিয়েছিলেন তিনি। শনিবার দুপুরে দিঘার জগন্নাথদেবের মাসির বাড়ির কাছে সমুদ্র সৈকতে স্নান করতে নামেন চিরঞ্জিত। সেই সময় সমুদ্রের ঢেউয়ে আচমকা তলিয়ে যান তিনি। তাঁকে বাঁচানোর চেষ্টা হলেও সেই চেষ্টা সফল হয়নি। পরে তাঁর মৃত্যুদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। সেখানকার চিকিৎসকরা চিরঞ্জিতকে মৃত বলে ঘোষণা করেন।
আরও পড়ুন:
কয়েকদিন আগে দিঘার কাছে তালসারি সমুদ্র সৈকতে শুটিং করতে গিয়ে মর্মান্তিক মৃত্যু হয় টলিউডের জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। সেই সময় সমুদ্র সৈকতে পর্যটকদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে। রাহুলের মৃত্যুর স্মৃতি এখনও টাটকা রয়েছে সকলের মনে। কিন্তু তা সত্ত্বেও সমুদ্রে স্নান করতে যাওয়ার সময় সতর্কতার অভাব দেখা যাচ্ছে পর্যটকদের মধ্যে। প্রশাসনের তরফে একাধিকবার সতর্ক করা হলেও কিছু অতিউৎসায়ী পর্যটক নিষেধাজ্ঞা অমান্য করেন। সেই কারণে বিপদেও পড়তে হয় তাঁদের। কলকাতার এই যুবক চিরঞ্জিত কীভাবে সমুদ্রে তলিয়ে গেলেন তা খতিয়ে দেখছে পুলিশ।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ক্রীড়া দিবসে তরুণ প্রজন্মকে ‘খেলো ইন্ডিয়া’র বিশেষ বার্তা দেবেন মোদি, থাকবেন বাইচুং-সাইনারাও!
-
দিল্লিতে ফের সরকার বিরোধী আন্দোলনের ডাক ‘আরশোলা’দের, প্রতিবাদের নামে বিক্ষোভের ছক!
-
‘দাদাগিরি’র মঞ্চে রুক্মিণী, শুভশ্রী আর ইধিকা পালকে একসঙ্গে চাইবেন? দেব বললেন…
-
বিপজ্জনক পথকুকুরদের ইউথেনেশিয়া! ‘সুপ্রিম’ নির্দেশে নয়া পদক্ষেপ কেরল সরকারের
-
ফেসবুকে নাটোরের তরুণীর সঙ্গে চুটিয়ে প্রেম! বাংলায় আসতেই বিয়েতে ‘না’ প্রেমিকের, তারপর…