সুব্রত বিশ্বাস: হাতে মাত্র ২ দিন। ৩০ এপ্রিল দিঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন। এই পরিস্থিতিতে মন্দির উদ্বোধন উপলক্ষে দেওয়া স্পেশাল ট্রেন বাতিল করল রেল। কারণ হিসেবে জানা যাচ্ছে, রেকের অভাব। যদিও নেপথ্যে রাজনীতি বলেই দাবি ওয়াকিবহল মহলের।
দিঘার জগন্নাথ মন্দির নিয়ে স্বাভাবিকভাবেই আমজনতার উন্মাদনা তুঙ্গে। ভক্তদের যাতায়াতের সুবিধার কথা ভেবে রেলকে বিশেষ ট্রেন দিতে আবেদন করেছিল রাজ্য। ভিড় এড়াতে দক্ষিণ পূর্ব রেল দুটি লোকাল ট্রেন চালাতে শুরুও করে শনিবার। রবিবার থেকেই তা হঠাৎ বন্ধ করে দেওয়া হয়। এদিন ভোরে পাঁশকুড়ায় ট্রেন ধরতে গিয়ে মানুষজন জানতে পারেন, ট্রেনটি বাতিল। এদিন দুপুরে হাওড়ায় একই পরিস্থিতির মুখোমুখি হন যাত্রীরা। ট্রেনটি কোনও নোটিস ছাড়াই বন্ধের সিদ্ধান্তকে রাজনৈতিক চাল বলে মনে করেছেন যাত্রীরা।
প্রসঙ্গত, রেলের তরফে জানানো হয়েছিল, ট্রেন দুটি ২৬ এপ্রিল থেকে ৪ মে পর্যন্ত চলবে। যার একটি হাওড়া-দিঘা ও অন্যটি পাঁশকুড়া থেকে দিঘার মধ্যে চলবে। রেল জানিয়েছিল, হাওড়া থেকে ট্রেনটি ছাড়বে দুপুর ১টা বেজে ১০ মিনিটে। দিঘা পৌঁছবে বিকেল ৫.৩৫ মিনিটে। সেখান থেকে পৌনে ছ’টায় ছেড়ে হাওড়া আসবে রাত ১০ টা বেজে ৩৫ মিনিটে। পাঁশকুড়া থেকে ভোর পৌনে পাঁচটায় ছাড়ার কথা ছিল ট্রেনটি। কিন্তু ট্রেনদুটি বাতিল করা হয়েছে। তবে হাওড়া থেকে দিঘার অন্য যে দুটি ট্রেন চলে অর্থাৎ কাণ্ডারী ও তাম্রলিপ্ত এক্সপ্রেস, তা চলবে।
সর্বশেষ খবর
-
দেওর-বউদির পরকীয়া! সম্পর্ক ভাঙতে চাইতেই রান্না ঘরে বধূকে কুপিয়ে ‘খুন’ মালদহে
-
লিভ ইন সঙ্গীকে খুন! ঘটনাস্থলে নিয়ে গিয়ে অভিযুক্তকে দড়ি দিয়ে বেঁধে মার পুলিশের, ভিডিও ভাইরাল
-
উইকএন্ড পার্টিতে মদের ফোয়ারা, পরপর ৯ জনের মৃত্যু! নেপথ্যে বিষমদ?
-
সক্রিয় মৌসুমি অক্ষরেখায় সোম থেকেই বঙ্গে ফের বাড়বে বৃষ্টি, জারি হলুদ সতর্কতা
-
হিন্দু অনুষ্ঠানে বিধর্মীদের প্রবেশ নয়, মহারাষ্ট্রে গরবা’য় মুসলিমদের নিষিদ্ধ ঘোষণা বিশ্ব হিন্দু পরিষদের