Advertisement
Sangbad Pratidin
  • ২৯ আষাঢ় ১৪৩৩
  • বুধবার
  • ১৫ জুলাই ২০২৬
Nadia

ভর সন্ধ্যায় খোদ পুলিশের বাড়িতেই চুরি, সোনা-নগদ মিলিয়ে প্রায় ৪ লক্ষ লুট!

খোদ পুলিশকর্মীর বাড়িতে দুঃসাহসিক চুরি! বাড়ির তালা ভেঙে ভিতরে ঢোকে দুষ্কৃতীরা। আলমারি ভেঙে নগদ টাকা, সোনার গয়না লুট করা হল! চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী কৃষ্ণগঞ্জ থানার চৌগাছা গ্রাম পঞ্চায়েতের কুমারপুর এলাকায়।

Advertisement
স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: জুলাই ১৫, ২০২৬, ১৬:২৩

link
স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: জুলাই ১৫, ২০২৬, ১৬:২৩

options
link
ভর সন্ধ্যায় খোদ পুলিশের বাড়িতেই চুরি, সোনা-নগদ মিলিয়ে প্রায় ৪ লক্ষ লুট! zoom
আলমারি ভেঙে লুট গয়না, টাকা। নিজস্ব চিত্র

খোদ পুলিশকর্মীর বাড়িতে দুঃসাহসিক চুরি! বাড়ির তালা ভেঙে ভিতরে ঢোকে দুষ্কৃতীরা। আলমারি ভেঙে নগদ টাকা, সোনার গয়না লুট করা হল! চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী কৃষ্ণগঞ্জ থানার চৌগাছা গ্রাম পঞ্চায়েতের কুমারপুর এলাকায়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। খোদ পুলিশকর্মীর বাড়িতে চুরির ঘটনায় এলাকায় জোর শোরগোল ছড়িয়েছে।

কুমারপুর এলাকায় প্রৌঢ় অশোক বিশ্বাসের বাড়ি। তাঁর ছেলে অঙ্কুর বিশ্বাস পশ্চিমবঙ্গ পুলিশে কর্মরত। মঙ্গলবার তাঁর বউমাকে নিয়ে মাজদিয়ায় একটি বিবাহ অনুষ্ঠানে গিয়েছিলেন। বাড়িতে ছিলেন না অঙ্কুর। গতকাল, মঙ্গলবার সন্ধ্যার পর ওই চুরির ঘটনা ঘটে। জানা গিয়েছে, এলাকার এক বাড়িতে কালীপুজো ছিল।  সন্ধ্যায় অশোক বিশ্বাসের স্ত্রী ওই বাড়িতে প্রসাদ গ্রহণ করতে গিয়েছিলেন। বাড়িতে তালা দিয়েই বেরিয়েছিলেন। নির্দিষ্ট সময়ে বাড়িতে ফিরেই চক্ষুচড়কগাছ হয় প্রৌঢ়ার।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

দেখা যায়, বাড়ির মূল দরজার তালা ভাঙা! বিষয়টি আন্দাজ করেই প্রতিবেশীদের খবর দেওয়া হয়। এরপর বাড়ির ভিতরে ঢুকেই দেখা যায় ঘরের জিনিসপত্র ওলটপালট হয়ে রয়েছে। আলমারি ও লকার ভাঙা হয়েছে। জিনিসপত্র লণ্ডভণ্ড অবস্থায় পড়ে রয়েছে। সোনার গয়না-সহ নগদ টাকা বাড়িতে ছিল। সবই চুরি গিয়েছে। পরিবার সূত্রে জানা গিয়েছে, সোনার গয়না ও নগদ প্রায় পাঁচ হাজার টাকা-সহ মোট প্রায় ৪ লক্ষ টাকার জিনিস চুরি গিয়েছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় কৃষ্ণগঞ্জ থানার পুলিশ।

কীভাবে এই চুরির ঘটনা ঘটল, কারা এর সঙ্গে জড়িত, সামগ্রিক বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয় বাসিন্দাদের একাংশের প্রশ্ন, পুলিশকর্মীর বাড়িতেই যদি চুরি হয়, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? স্থানীয়দের মধ্যে চাপা আতঙ্ক দেখা গিয়েছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.