সৈকত মাইতি: নাচতে হবে পোশাক খুলেই! যাকে বলে একেবারে হট নাচ! হ্যাঁ, পূর্ব মেদিনীপুরের নন্দকুমারের ঠেকুয়া বাজার সংলগ্ন একটি ক্লাবের বিচিত্রা অনুষ্ঠানে শিল্পীদের কাছে এমনই নাকি আবদার করেছেন ক্লাবের সদস্যরা। এলাকার সোনার বাংলার ক্লাবের সদস্যদের বিরুদ্ধে এমনই অভিযোগ তুলেছেন শিল্পীরা।
তা ঠিক কী ঘটেছে?
এই ঘটনা প্রসঙ্গে এক নৃত্যশিল্পী জানিয়েছেন, ”তিন ঘণ্টার অনুষ্ঠান ছিল। কিন্তু ৫ ঘণ্টা আমাদের জোর করে ধরে রাখা হয়েছিল। তার পর হঠাৎই আমাদের অশ্লীল নাচ করার জন্য জোর করতে থাকে। আমরা রাজি না হওয়ায় আমাদের লোকজনকে মারধর করে। মহিলাদেরও ছাড় দেওয়া হয়নি। শেষে পুলিশ এসে আমাদের উদ্ধার করে। আমরা থানায় অভিযোগ দায়ের করেছি।”
এর পরেই শিল্পী সংগঠন বি এস এফ ইউর সভাপতি প্রবীণ পট্টনায়কের সাহায্যে নন্দকুমার থানার সঙ্গে যোগাযোগ করা হয়। ঘটনাস্থলে পৌঁছায় নন্দকুমার থানার পুলিশ। নৃত্যশিল্পীদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অভিযোগ জমা হতেই ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সর্বশেষ খবর
-
রোগী ভর্তির পর ৭২ ঘণ্টা প্রাইভেট প্র্যাকটিস না, সরকারি হাসপাতালের চিকিৎসকদের জন্য জারি কড়া নির্দেশিকা!
-
৭ দিনের ডেডলাইন! ধর্মতলার বিধান মার্কেট সরিয়ে জোকা লাইনের মেট্রোর কাজ শুরুর নির্দেশ হাই কোর্টের
-
এসএসসি চাকরি ‘বিক্রি’তে কোন পদের জন্য কত লক্ষ টাকা? পার্থ-অর্পিতার বিরুদ্ধে চার্জশিট ইডির
-
বরানগর-বারাকপুর মেট্রো পিঙ্ক লাইনের ছাড়পত্র দিল কলকাতা পুরসভা, অভিনন্দন শুভেন্দুর
-
ইরানের উপর কঠোর নিষেধাজ্ঞা! ‘তেহরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করুন, না হলে…’, বিশ্বনেতাদের হুমকি আমেরিকার