Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৮ শ্রাবণ ১৪৩৩
  • শুক্রবার
  • ১৪ আগস্ট ২০২৬
Suvendu Adhikari

২৪ ঘণ্টার মধ্যেই অ্যাকশন! মুখ্যমন্ত্রীর নির্দেশে জাহাজের ধাক্কায় নূরপুরে ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামত শুরু

কন্টেনার বোঝাই সিঙ্গাপুরের পণ্যবাহী জাহাজ 'নাওয়াতা ভূম' নিয়ন্ত্রণ হারিয়ে বুধবার ধাক্কা মারে ডায়মন্ড হারবারের নুরপুরে হুগলি নদীর বাঁধে।

সুরজিৎ দেব
সুরজিৎ দেব

শেষ আপডেট: আগস্ট ১৩, ২০২৬, ২০:১৬

link
সুরজিৎ দেব
সুরজিৎ দেব

শেষ আপডেট: আগস্ট ১৩, ২০২৬, ২০:১৬

options
link
২৪ ঘণ্টার মধ্যেই অ্যাকশন! মুখ্যমন্ত্রীর নির্দেশে জাহাজের ধাক্কায় নূরপুরে ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামত শুরু zoom
নূরপুরে শুরু বাঁধ মেরামত।
Advertisement

২৪ ঘণ্টার মধ্যেই পদক্ষেপ। জাহাজের ধাক্কায় নূরপুরে ক্ষতিগ্রস্ত নদীবাঁধ অবিলম্বে মেরামতের কাজ শুরুর নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই মতো কাজ শুরু করেছে সেচদপ্তর। কেন বারে বারে নূরপুরেই হুগলি নদীর বাঁধে ধাক্কা দেয় জাহাজ? নেপথ্যে কোন সমস্যা, তা খতিয়ে দেখতে ঘটনাস্থলে কলকাতা বন্দর ও জেলা প্রশাসনের আধিকারিকরা। কীভাবে সমস্যার স্থায়ী সমাধান করা যায়, সেই সিদ্ধান্ত নেবেই তাঁরাই।

কন্টেনার বোঝাই সিঙ্গাপুরের পণ্যবাহী জাহাজ ‘নাওয়াতা ভূম’ নিয়ন্ত্রণ হারিয়ে বুধবার ধাক্কা মারে ডায়মন্ড হারবারের নুরপুরে হুগলি নদীর বাঁধে। প্রায় ১০০ ফুটের মতো নদীবাঁধ ভেঙে যায়,  কিছু অংশে ফাটল ধরে। সঙ্গে সঙ্গেই বিষয়টা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে জানিয়েছিলেন ডায়মন্ড হারবারের বিজেপি নেতা তথা প্রাক্তন বিধায়ক দীপক হালদার। মুখ্যমন্ত্রীর দ্রুত হস্তক্ষেপে সেই বাঁধ মেরামতের কাজ শুরু করেছে সেচদপ্তর।

Advertisement
ঘটনাস্থলে কলকাতা বন্দর ও জেলা প্রশাসনের আধিকারিকরা।

জাহাজ নির্দিষ্ট চ্যানেলের বাইরে বেরিয়ে নদীবাঁধের কাছাকাছি চলে আসার ঘটনা আগেও ঘটেছে একাধিকবার। বারেবারে কেন এমন ঘটনা ঘটছে তা খতিয়ে দেখতে বৃহস্পতিবার কলকাতা বন্দরের আধিকারিকরা ঘটনাস্থলে যান। সেই টিমে ছিলেন দক্ষিণ ২৪ পরগনার অতিরিক্ত জেলাশাসক, ডায়মন্ড হারবারের মহকুমা শাসক-সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। ঘটনাস্থলে উপস্থিত কলকাতা বন্দরের মেরিন ডেপুটি ডিরেক্টর ১ ধ্রুবজ্যোতি মুখোপাধ্যায় জানান, নূরপুরের কাছে হুগলি নদীর প্রবাহে ৯০ ডিগ্রি বাঁক রয়েছে। নদীতে স্রোত খুব বেশি হলে জাহাজের গতিবিধি নিয়ন্ত্রণ করা খুবই কঠিন। তবে এক্ষেত্রে কী কারণে এমন দুর্ঘটনা ঘটল সে ব্যাপারে এখনও নিশ্চিত হওয়া যায়নি। ভবিষ্যতে দুর্ঘটনা যাতে এড়ানো যায় তা দেখা হচ্ছে। বিশেষ সূত্রে জানা গিয়েছে, দপ্তরের আধিকারিক ও নদী বিশেষজ্ঞদের সঙ্গে নিয়ে ঘটনাস্থলে আসার কথা রয়েছে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের। নূরপুরে দুর্ঘটনা এড়াতে ঘটনাস্থল পরিদর্শন করে স্থায়ী সমাধান বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন তাঁরা।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.