Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬
Purba Bardhaman

বাংলায় ভোটের ডিউটি করতে এসে মৃত্যু CRPF আধিকারিকের! চাঞ্চল্য বর্ধমানে

বিধানসভা ভোটের ডিউটি করতে বাংলায় এসে মৃত্যু হল এক কেন্দ্রীয় বাহিনীর আধিকারিকের। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানে। মৃতের নাম নগ্রেন্দ্র সিং। ক্যাম্পের থাকাকালীন তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন বলে খবর! পরে হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

Advertisement
সৌরভ মাজি
সৌরভ মাজি

শেষ আপডেট: মার্চ ২, ২০২৬, ১৪:৪১

link
সৌরভ মাজি
সৌরভ মাজি

শেষ আপডেট: মার্চ ২, ২০২৬, ১৪:৪১

options
link
বাংলায় ভোটের ডিউটি করতে এসে মৃত্যু CRPF আধিকারিকের! চাঞ্চল্য বর্ধমানে zoom
এই ক্যাম্পেই রয়েছে কেন্দ্রীয় বাহিনী। নিজস্ব চিত্র

বিধানসভা ভোটের (West Bengal Assembly Election) ডিউটি করতে বাংলায় এসে মৃত্যু হল এক কেন্দ্রীয় বাহিনীর আধিকারিকের। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানে (Purba Bardhaman)। মৃতের নাম নগ্রেন্দ্র সিং। ক্যাম্পে থাকাকালীন তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন বলে খবর! পরে হাসপাতালে তাঁর মৃত্যু হয়। সাধারণ মৃত্যু নাকি এর পিছনে অন্য কোনও কারণ আছে? সেই বিষয় খতিয়ে দেখা হচ্ছে।

সামনেই রাজ্যে বিধানসভা নির্বাচন। রাজ্যের একাধিক জায়গায় কেন্দ্রীয় বাহিনী ইতিমধ্যে পৌঁছেও গিয়েছে। ক্যাম্প করে বাহিনীকে রাখা হয়েছে। এলাকাগুলিতে রুটমার্চ করে জনসংযোগও শুরু করেছে বাহিনী। পূর্ব বর্ধমানেও (Purba Bardhaman) কেন্দ্রীয় বাহিনী এসেছে। বর্ধমান শহরে এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসেছে। গতকাল, রবিবারই ওই বাহিনী শহরে এসেছে বলে খবর। নির্দিষ্ট জায়গায় তাঁদের থাকার ব্যবস্থাও হয়েছে।

Advertisement

গতকাল সন্ধের পর হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েছিলেন নগ্রেন্দ্র সিং। ক্রমে শারীরিক অবস্থার অবনতি হয়। রাত ন’টা নাগাদ তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসা শুরু হলেও শেষরক্ষা হয়নি। রাতেই তিনি হাসপাতালে মারা যান। জানা গিয়েছে, নগেন্দ্র সিং CRPF-এর সাব ইন্সপেক্টর পদে কর্মরত ছিলেন। তিনি বিহারের বৈশালী জেলার সরাই থানা এলাকার বাসিন্দা। বিহারের জামুইয়ের সিআরপিএফের ২১৫ নম্বর ব্যাটেলিয়নে কর্মরত ছিলেন বলে খবর। তাঁর পরিবারের সদস্যদের দুঃসংবাদ পাঠানো হয়েছে। কীভাবে মৃত্যু হল? শরীর খারাপ হয়ে মৃত্যু নাকি বিশেষ কোনও কারণ আছে? সেই প্রশ্ন উঠেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

 

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.