Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৫ শ্রাবণ ১৪৩৩
  • মঙ্গলবার
  • ১১ আগস্ট ২০২৬
Tanmoy Bhattyacharya

শ্লীলতাহানির অভিযোগের জের! বাড়িতে CCTV বসালেন তন্ময় ভট্টাচার্য

শ্লীলতাহানির অভিযোগের জেরে শাস্তির মুখেও পড়তে হয়েছে তন্ময় ভট্টাচার্যকে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ৮, ২০২৪, ১০:০৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: নভেম্বর ৮, ২০২৪, ১০:০৫

options
link
শ্লীলতাহানির অভিযোগের জের! বাড়িতে CCTV বসালেন তন্ময় ভট্টাচার্য zoom
Advertisement

সংবাদ প্রতিদিন ডিজিটাল জের: মহিলা সাংবাদিককে শ্লীলতাহানির অভিযোগকে কেন্দ্র করে অস্বস্তিতে বাম নেতা তন্ময় ভট্টাচার্য। দলের শাস্তির মুখেও পড়েছেন তিনি। এই পরিস্থিতিতে এবার বাড়িতে সিসিটিভি বসালেন তন্ময়বাবু। যে ঘরে বসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন, সেখানে সিসিটিভি বসানো হয়েছে বলে খবর।

এক মহিলা সাংবাদিকের করা ফেসবুক লাইভকে কেন্দ্র করে সমস্যার সূত্রপাত। তিনি বামনেতা তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করেন। সেদিনই তাঁকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেয় সিপিএম। তদন্ত কমিটি গঠন করা হয়। এদিকে বরানগর থানায় লিখিত অভিযোগও দায়ের হয়। একাধিকবার জিজ্ঞাসাবাদের মুখোমুখি পড়তে হয় তন্ময়বাবুকে। এই পরিস্থিতিতে এবার বাড়িতে সিসিটিভি বসালেন তন্ময়। আচমকা কেন এই সিদ্ধান্ত? বাম নেতা জানিয়েছে, বর্তমান পরিস্থিতির কথা চিন্তা করেই এই সিদ্ধান্ত। আগামীতে সাংবাদিকদের সঙ্গে কথা বলার প্রতিমুহূর্তের ফুটেজ থাকবে। যাতে এই ধরণের অভিযোগের মুখোমুখি তাঁকে হতে না হয়।

Advertisement

উল্লেখ্য, গত ২৭ অক্টোবর, রবিবার দুপুরে এক তরুণী সাংবাদিক ফেসবুক লাইভ করেন। তিনি দাবি করেন, এদিন তাঁর তন্ময় ভট্টাচার্যের সাক্ষাৎকার নেওয়ার কথা ছিল। সেই মতো তিনি সিপিএম নেতার কাছে পৌঁছে যান। তাঁর অভিযোগ, ইন্টারভিউ নেওয়ার আগেই তন্ময়বাবু নাকি তাঁর কোলে বসে পড়েন। মহিলা স্পষ্টভাবে জানান, তিনি এসব পছন্দ করেন না। ওই সাংবাদিকের অভিযোগ, বরাবরই নিজের মাত্রার বাইরে গিয়ে ইয়ার্কি-ঠাট্টা করেন তন্ময় ভট্টাচার্য। পছন্দ না হলেও বিষয়টাকে নিজের মতো করে এড়িয়ে যেতেন তিনি। তবে মাত্রা ছাড়ানোয় ফেসবুক লাইভ করেন নিগৃহীতা।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.