বিক্রম রায়, কোচবিহার: বাংলায় ফের তৃণমূল কর্মী খুন! কোচবিহারের পানিশালার হাওড়াহাট এলাকায় যুবককে পিটিয়ে মারার অভিযোগ উঠল বিজেপি কর্মীর বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে প্রবল শোরগোল এলাকায়। ইতিমধ্যেই দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। রাজনৈতিক কারণে খুন, নাকি নেপথ্যে অন্য রহস্য, তা খতিয়ে দেখছে পুলিশ।
জানা গিয়েছে, মৃতের নাম সুবোধ মালাকার। তিনি তৃণমূল কর্মী হিসেবেই এলাকায় পরিচিত। তাঁর জমিতে ধান কাটার কাজ পেয়েছিলেন এক বিজেপি কর্মী। মোট ৬ হাজার টাকার বিনিময়ে কাজের কথা হয়েছিল। কিন্তু কাজ শেষ হওয়ার আগেই নাকি টাকা চায় ওই বিজেপি কর্মী। এদিকে সুবোধ জানান, কাজ না শেষ হলে টাকা হবে না। এতেই অশান্তির সূত্রপাত। অভিযোগ, এরপরই সুবোধকে তুলে নিয়ে গিয়ে পিটিয়ে খুন করা হয়।
বিষয়টা প্রকাশ্যে আসতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। অভিযুক্তের কঠোরতম শাস্তির দাবি জানিয়েছেন মৃতের পরিবারের সদস্যরা। পুলিশের তরফে জানানো হয়েছে, দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। কিন্তু নিছক জমি বিবাদেই খুন নাকি নেপথ্যে রাজনৈতিক টানাপোড়েন, তা ভাবাচ্ছে তদন্তকারীদের। যদিও অভিযুক্তের বিজেপি যোগ মানতে নারাজ পদ্মশিবির।
সর্বশেষ খবর
-
‘ইসলামই শ্রেষ্ঠ’, মন্তব্য কর্নাটকের মন্ত্রীর, হিন্দু ধর্মকে হেয় করার অভিযোগ বিজেপির
-
ঠোঁটে সারাক্ষণ কৃষ্ণনাম, সাধু বেশে আশ্রয় নিয়ে একের পর এক মঠে লুট! তারপর…
-
নেপালের দুর্যোগে ভাসবে উত্তরপ্রদেশ? ফুঁসছে নারায়ণী-গণ্ডক, প্লাবনের শঙ্কায় সতর্কতা একাধিক জেলায়
-
পাথর হয়েছিল পিত্তথলিতে, অস্ত্রোপচার হল অ্যাপেনডিক্স! কাঠগড়ায় এনআরএস হাসপাতাল
-
হবু স্ত্রী ইউরোপের রাজকন্যা! বিলাওয়াল ভুট্টোর বিয়ে নিয়ে জল্পনা, কী বলছে পাকিস্তান পিপলস পার্টি?