টিটুন মল্লিক, বাঁকুড়া: বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে বিতর্ক! নেওয়া হল না বিশ্ববিদ্যালয়ের জমিদাতা তথা বাঁকুড়ার সাংসদ অরূপ চক্রবর্তীর নাম। মঞ্চে নাম ঘোষিত না হওয়ায় মাঝপথেই অনুষ্ঠান কক্ষত্যাগ করেন তিনি। প্রতিবাদে তাঁর সঙ্গে বেরিয়ে যান বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি অনুসূয়া রায়ও।
মঙ্গলবার, বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান হয়েছে। উপস্থিত ছিলেন আচার্য তথা রাজ্যপাল সিভি আনন্দ বোস। ছাত্রছাত্রীদের হাতে ডিগ্রি প্রদান করা হয়। ছিলেন সাহিত্যিক আবুল বাশার, প্রাক্তন ক্রিকেটার ঝুলন গোস্বামী-সহ একঝাঁক বিশিষ্ট ব্যক্তিত্বরা। সমাবর্তন অনুষ্ঠানে দেবশংকর হালদার, আবুল বাশার, ঝুলন গোস্বামী ও শীর্ষেন্দু মুখোপাধ্যায়কে ডি.লিট সম্মান দেওয়া হয়েছে। অনুষ্ঠান চলাকালীন অরূপের নাম নেওয়া হয়নি বলে অভিযোগ। ক্ষোভ উগড়ে অরূপ বলেন, “বিশ্ববিদ্যালয়ের জন্য জমি দান করেছি। অথচ আজকের অনুষ্ঠানে সেই অবদানের কথা একবারও বলা হল না। এটা শুধু অপমান নয়, অকৃতজ্ঞতার পরিচয়।” সভাধিপতি অনুসূয়া রায়ও ক্ষোভ প্রকাশ করে জানান, “যিনি এই বিশ্ববিদ্যালয়ের ভিত্তি স্থাপন করেছেন, তাঁর নাম একবারও উচ্চারণ করা হল না এটা অগ্রহণযোগ্য।”

ঘটনার পর অতিথি ও ছাত্রছাত্রীদের মধ্যে গুঞ্জন শুরু হয়। অনেকেই বলতে থাকেন, যিনি বিশ্ববিদ্যালয়ের ভিত্তি গড়ে দিয়েছেন, তাঁকেই কি আজ ভুলে গেল কর্তৃপক্ষ? সভাধিপতি অনুসূয়া রায় বলেন, “এমন অবমাননা শিক্ষা প্রতিষ্ঠানের ভাবমূর্তি নষ্ট করে। তবে এই বিষয়ে প্রশ্ন করা হলে কোনও মন্তব্য করেননি বিশ্ববিদ্যালয়ের আচার্য সিভি আনন্দ বোস।
সর্বশেষ খবর
-
মাত্র তিনদিনেই শেষ কাজ! এসআইআরের মতোই জনগণনাতেও নজির সাঁইথিয়ার শিক্ষকের
-
রাতের আকাশে বেগুনির খেলা! স্পেস স্টেশন থেকে নবরূপ দেখালেন নভোশ্চর
-
হকি বিশ্বকাপে ডাচেদের বিরুদ্ধে হার, শেষ চারে ওঠার স্বপ্ন প্রায় শেষ ভারতের
-
বুকে পেসমেকার, ধূমপানে না চিকিৎসকদের! অসুস্থ বিমান সিগারেট ছাড়বেন? চিন্তিত কমরেডরা
-
১২ বছর নেকড়েদের পালে বড় হয়েছেন, ৮০ বছর বয়সে প্রয়াত স্পেনের ‘মোগলি’