Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৭ ভাদ্র ১৪৩৩
  • শুক্রবার
  • ৪ সেপ্টেম্বর ২০২৬
BJP

দিঘায় জগন্নাথ মন্দিরে যাওয়া মহিলাদের উদ্দেশে ‘কুরুচিকর’ মন্তব্য, ফের বিতর্কে শুভেন্দু ঘনিষ্ঠ প্রলয় পাল

প্রলয় পালের মন্তব্য ভাইরাল হতেই তীব্র নিন্দায় সরব তৃণমূল। প্রলয় পালকে গ্রেপ্তারির দাবিতে নন্দীগ্রাম থানায় বিক্ষোভ মহিলাদের।

সৌরভ দাস
সৌরভ দাস

শেষ আপডেট: মার্চ ১১, ২০২৬, ১৯:৫০

link
সৌরভ দাস
সৌরভ দাস

শেষ আপডেট: মার্চ ১১, ২০২৬, ১৯:৫০

options
link
দিঘায় জগন্নাথ মন্দিরে যাওয়া মহিলাদের উদ্দেশে ‘কুরুচিকর’ মন্তব্য, ফের বিতর্কে শুভেন্দু ঘনিষ্ঠ প্রলয় পাল zoom
নারীবিদ্বেষী মন্তব্য করে বিতর্কে শুভেন্দু ঘনিষ্ঠ প্রলয় পালের। নিজস্ব ছবি
Advertisement

বিধানসভা ভোটের আগে ফের নারীবিদ্বেষী মন্তব্য করে বিতর্কে জড়ালেন শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ নন্দীগ্রামের বিজেপি নেতা প্রলয় পাল। তাঁর ‘কুরুচিকর’ বক্তব্যের ভিডিও ভাইরাল হতেই ফুঁসে উঠেছেন স্থানীয় মহিলারা। বুধবার সন্ধ্যায় তাঁরা প্রলয় পালকে গ্রেপ্তারের দাবিতে নন্দীগ্রাম থানায় বিক্ষোভ দেখান তৃণমূলের মহিলা কর্মীরা। স্মারকলিপিও জমা দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে তৃণমূলের অন্যতম মুখপাত্র অরূপ চক্রবর্তীর প্রতিক্রিয়া, ”বাংলা হোক কিংবা বাংলার বাইরে, বিজেপি যে একইভাবে মহিলাদের অসম্মান করে, এটাই তার প্রমাণ। এমন কুরুচিকর কথা কেউ বলতে পারে?”

নন্দীগ্রাম-তমলুক সাংগঠনিক জেলার বিজেপি নেতা প্রলয় পাল যথেষ্ট বিতর্কিত। বরাবর শুভেন্দু অধিকারীর অনুগামী বলে পরিচিত এই নেতা ছিলেন তৃণমূলে। পরে শুভেন্দুর সঙ্গেই দলবদল করে বিজেপিতে চলে যান। ২০২১ সালে ভোটের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নিজের টেলিফোনিক কথোপকথন ভাইরাল করে দিয়েছিলেন প্রলয় পাল। দাবি করেছিলেন, তৃণমূল সুপ্রিমো তাঁকে দলে ফেরার জন্য অনুরোধ করছেন। এনিয়ে সেসময় বেশ শোরগোল পড়েছিল। এখন সেই নেতাই নারীদের নিয়ে অত্যন্ত কুরুচিকর মন্তব্য করে ফের বিতর্কে জড়ালেন।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

দিন কয়েক আগে প্রলয় পালের একটি বক্তব্যের ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তাতে এলাকার পরিযায়ী শ্রমিকদের উদ্দেশে তাঁর বক্তব্য, ”তোরা কাজের জন্য গুজরাটে চলে গিয়েছিস। আর তোদের বউদের নিয়ে তৃণমূল যাচ্ছে দিঘার জগন্নাথ মন্দিরে। দেখিস ফেরার পর যেন গাইনো দেখাতে না হয়। ওদের দলে তো পার্থদের অভাব নেই। বড় দাদা হিসেবে তোদের সাবধান করে দিলাম।” এই বক্তব্য নিয়ে হইহই পড়তেই প্রলয়বাবু অবশ্য অস্বীকার করেননি। তাঁর দাবি, ”ওঁদের স্বামীরা বাইরে আছেন। এই অবস্থায় তৃণমূল মহিলাদের নিয়ে জগন্নাথ মন্দিরে যাচ্ছে। আমি তাই বলেছি, ওদের দলে তো পার্থর মতো লোকেদের অভাব নেই। তাই একটু সাবধান করেছি।”

নন্দীগ্রাম থানার সামনে মহিলাদের বিক্ষোভ। নিজস্ব ছবি

শুভেন্দু ঘনিষ্ঠ বিজেপি নেতা প্রলয় পালের এহেন চরম নারীবিদ্বেষী মন্তব্যের প্রতিবাদে নেমেছেন মহিলারা। তৃণমূলের তরফে মহিলারা প্রলয় পালকে অবিলম্বে গ্রেপ্তারির নন্দীগ্রাম থানায় গিয়ে বিক্ষোভ দেখান। ডেপুটেশন জমা দেওয়া নন্দীগ্রাম থানায়। অবিলম্বে প্রলয় পালকে গ্রেফতার করতে হবে, না হলে লাগাতার আন্দোলন চলবে বলে হুঁশিয়ারি তাঁদের।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.