ক্ষমতায় থাকাকালীন কংগ্রেসকে (Congress) দুর্বল করেছিল তৃণমূল। ছাব্বিশের নির্বাচনের পর বিজেপিকে রুখতে জাতীয় স্তরে বিরোধী জোটের কথা বলছে তৃণমূল। এবার বাংলায় তৃণমূলের হাত থেকে ক্ষমতা কাড়ছে কংগ্রেস। দীর্ঘ জটিলতার পর মুর্শিদাবাদের বড়ঞা পঞ্চায়েত সমিতির দখল নিল কংগ্রেস। ৩৮ আসন বিশিষ্ট বড়ঞা পঞ্চায়েত সমিতির সদস্যের মধ্যে ২৫ সদস্যর সমর্থনে পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচিত করল কংগ্রেস। কংগ্রেসের নাজমা খাতুনকে পঞ্চায়েত সমিতির সভাপতি করা হয়েছে।
কলকাতা হাই কোর্টের নির্দেশ মেনে মঙ্গলবার বড়ঞা পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচনের ভোট হয়। সভাপতি নির্বাচনকে কেন্দ্র করে এ দিন সকাল থেকেই বড়ঞা ব্লক অফিস চত্বরে রাজনৈতিক তৎপরতা ছিল। ভোটাভুটির শেষে দেখা যায় তৃণমূলের দখলে থাকা এই পঞ্চায়েত সমিতি বোর্ড গঠন করল কংগ্রেস। সভাপতি হলেন হাত শিবিরের নাজমা।
আরও পড়ুন:
২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনের পর তৃণমূলের সভাপতি ছিল। তবে শুরু থেকেই এই সমিতিতে জটিলতা ছিল। দলীয় নির্দেশ বাইরে গিয়েই তৃণমূলের সুলতানা খাতুনকে সভাপতি নির্বাচিত করা হয়। পরবর্তীতে প্রায় আড়াই বছর পর তা নিয়ে টানাপোড়েন ছিল। ছাব্বিশের নির্বাচনের পর রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর সেই সুলতানার বিরুদ্ধে অনাস্থা আনা হয়। তারপরই বিষয়টি হাই কোর্টে গড়ায়। মামলা চলার পর কলকাতা হাই কোর্টের ডিভিশন বেঞ্চ সভাপতি নির্বাচনের নির্দেশ দেন। সেই নির্দেশ মেনেই মঙ্গলবার ভোটাভুটি হয়। তাতেই তৃণমূল কংগ্রেসের থেকে সমিতি গেল কংগ্রেসের হাতে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
বাংলার পর অসমের মামলাতেও জামিন, ১৩ বছর পর বিরাট স্বস্তিতে সারদা কর্তা সুদীপ্ত সেন
-
পুকুরে ভেসেই কাটছিল জীবন! অনন্ত আম্বানির হস্তক্ষেপে মুম্বইয়ে চিকিৎসা পাচ্ছে মুর্শিদাবাদের সেই ইকবাল
-
এবার রাজ্য ও জাতীয় টেবিল টেনিস দলকে স্পনসর করবে রাজ্যের পর্যটন দপ্তর! বড়সড় ইঙ্গিত মন্ত্রীর
-
জলে ভেসেই ইউএসজি, রক্ত পরীক্ষা! দুর্গম দ্বীপ থেকে হাসপাতালে নিয়ে আসবে ফ্লোটিং অ্যাম্বুল্যান্স
-
শুধু ব্রাজিল নয়, বিশ্বকাপ মাতানো কেপ ভার্দের বিরুদ্ধেও খেলবে ভারত! মেগা পরিকল্পনা ফেডারেশনের