Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৮ ভাদ্র ১৪৩৩
  • বুধবার
  • ২৬ আগস্ট ২০২৬
Contai

তৃণমূূল জমানায় বিজেপি করার অপরাধে থানায় মারধর! তৎকালীন আইসি-সহ ৫ পুলিশের বিরুদ্ধে অভিযোগ কাঁথিতে

২০২২ সালে পুরসভা ভোটের ঠিক আগে দক্ষিণ কাঁথি বিজেপির ৪ নম্বর মণ্ডলের সাধারণ সম্পাদক ছিলেন রঞ্জন দাস। অভিযোগ, বিজেপি করার অভিযোগে তৎকালীন কাঁথি থানার আইসি অমলেন্দু বিশ্বাস তাঁকে গ্রেপ্তার করেন।

রঞ্জন মহাপাত্র
রঞ্জন মহাপাত্র

শেষ আপডেট: আগস্ট ৫, ২০২৬, ১৯:৪৭

link
রঞ্জন মহাপাত্র
রঞ্জন মহাপাত্র

শেষ আপডেট: আগস্ট ৫, ২০২৬, ১৯:৪৭

options
link
তৃণমূূল জমানায় বিজেপি করার অপরাধে থানায় মারধর! তৎকালীন আইসি-সহ ৫ পুলিশের বিরুদ্ধে অভিযোগ কাঁথিতে zoom
ফাইল ছবি।
Advertisement

বিজেপি করার অপরাধে মারধর! থানায় নিয়ে গিয়ে অকথ্য অত্যাচার। দোকান ভেঙে দেওয়ারও অভিযোগ। তৃণমূল আমলে সেই নির্যাতনের বিরুদ্ধে তৎকালীন আইসি অমলেন্দু বিশ্বাস-সহ ৫ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হল কাঁথি (Contai) থানায়।

২০২২ সালে পুরসভা ভোটের ঠিক আগে দক্ষিণ কাঁথি বিজেপির ৪ নম্বর মণ্ডলের সাধারণ সম্পাদক ছিলেন রঞ্জন দাস। অভিযোগ, বিজেপি করার অভিযোগে তৎকালীন কাঁথি থানার আইসি অমলেন্দু বিশ্বাস তাঁকে গ্রেপ্তার করেন। রসুলপুর বাস স্ট্যান্ডে থাকা রঞ্জনের দোকান বন্ধ করে দেয় বলেও অভিযোগ। রঞ্জনের আরও অভিযোগ, থানায় নিয়ে এসে চলে অকথ্য অত্যাচার। অভিযোগ, আইসিকে সহযোগিতা করেন তৎকালীন একাধিক পুলিশ অফিসার। এবার সেই আইসি-সহ ৫ পুলিশ অফিসারের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন বিজেপি নেতা।পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযোগ দায়ের হয়েছে। তদন্তের প্রক্রিয়া চলছে।

Advertisement

প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই অমলেন্দু বিশ্বাসকে সাসপেন্ড করেছেন। তাঁর বিরুদ্ধে বিচারবিভাগীয় তদন্তেরও নির্দেশ দেওয়া হয়েছে। গতবছর জগদ্ধাত্রী পুজোর বিসর্জনকে ঘিরে উত্তাল হয়ে ওঠে কৃষ্ণনগর। পুলিশের বিরুদ্ধে স্থানীয়দের উপর ব্যাপকভাবে লাঠিচার্জের অভিযোগ ওঠে। শুধু তাই নয়, ঘটনাস্থলে কর্তব্যরত ইন্সপেক্টর অমলেন্দু বিশ্বাসের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। এমনকী অশালীন শব্দ প্রয়োগ করেন বলেও অভিযোগ। সেই ঘটনায় ইন্সপেক্টর অমলেন্দু বিশ্বাসকে সাসপেন্ড করার নির্দেশ দেন শুধু তাই নয়, 

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.