আরও বিপাকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার তাঁর বিরুদ্ধে ডায়মন্ড হারবার থানায় অভিযোগ করলেন বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববি। ২০১৮ সালের মারধরের ঘটনার জেরে এই এফআইআর। অভিযোগকারীর দাবি, তৃণমূল জমানায় পুলিশে জানিয়েও কোনও কাজ হয়নি। এবার সুবিচার মিলবে।
এই বিষয়ে আরও খবর
অভিজিৎ দাস ওরফে ববি দীর্ঘদিনের বিজেপি কর্মী। দক্ষিণ ২৪ পরগনার রাজনীতিতে তিনি অত্যন্ত পরিচিত মুখ। গত লোকসভা নির্বাচনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ডায়মন্ড হারবার আসনে প্রার্থী হয়েছিলেন তিনি। তবে যে ঘটনার ভিত্তিতে এই অভিযোগ তা ২০১৮ সালের। অভিযোগ, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর আপ্ত সহায়কের পরিকল্পনায় ২০১৮ সালে ববির উপর হামলা চালানো হয়। ডায়মন্ড হারবারের কপাটহাট মোড়ে বেধড়ক মারধর করা হয় তাঁকে। ঘটনাস্থলেই জ্ঞান হারান তিনি। কিন্তু উদ্ধার করতে এগোননি কেউ। পরবর্তীতে সেই ঘটনায় এফআইআর করেছিলেন তিনি। কিন্তু তৃণমূল জমানায় পুলিশ কোনও পদক্ষেপ করেনি বলেই অভিযোগ।

মঙ্গলবার রাতে সেই ঘটনায় ফের পুলিশের দ্বারস্থ হলেন বিজেপি নেতা। অভিষেক-সহ ৬ জনের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে বলে খবর। এপ্রসঙ্গে অভিজিৎ ওরফে ববি বলেন, “অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের জন্য পঙ্গু হয়ে গিয়েছি। এখনও সিঁড়িতে উঠতে পারি না। অভিষেক আর ওর আপ্ত সহায়ক পুরো প্ল্যান করে আমার উপর অ্যাটাক করিয়েছিল। কীভাবে মেরেছিল সকলে জানেন। তখনও পুলিশকে জানিয়েছিলাম, কোনও লাভ হয়নি। এবার হবে।” প্রসঙ্গত, তৃণমূল ক্ষমতাচ্যুত হতেই কার্যত ‘ল্যাজে-গোবরে’ অবস্থা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। পুরনো দুর্নীতি মামলা তো রয়েইছে। সেই সঙ্গে নতুন করে জুড়েছে সই জাল কাণ্ড। বারবার সিআইডি তলব এড়িয়ে যাওয়ায় বিপদ বাড়ছে বলেই মনে করা হচ্ছে। এর পাশাপাশি ভোট প্রচারে অশান্তিতে উসকানি দেওয়ার অভিযোগে কিছুদিন আগেই অভিষেকের বিরুদ্ধে এফআইআর হয়েছে। এবার নতুন করে জুড়ল আরও এক এফআইআর।
এই বিষয়ে আরও খবর
সর্বশেষ খবর
-
বদলে গেল ক্রীড়ামন্ত্রী, নিশীথের জায়গায় নতুন দায়িত্ব পেলেন কে?
-
বাংলার নতুন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত, নিশীথের দপ্তর বদল! একনজরে শুভেন্দুর পূর্ণ মন্ত্রিসভা
-
জেলে ধর্ষণ করত ইজরায়েলের সেনা ও মহিলা কারারক্ষীরা! অকথ্য নির্যাতনের তথ্য ফাঁস প্যালেস্তিনীয় বন্দির
-
মার্কিন হামলায় ধ্বংস একাধিক পানীয় জলের ট্যাঙ্ক, ‘তৃষ্ণার্ত’ ইরানে হাহাকার, শুকিয়ে মারার ছক!
-
ফ্রিজ ঠান্ডা হচ্ছে না! মেকানিক ডাকার আগে দরজার রবারটি দেখছেন তো?



