হিন্দু সম্মেলন এবং সহস্রকণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠানের জন্য কলেজের কাছে ৪০ হাজার টাকা চাঁদা চাওয়ার অভিযোগ উঠল একটি সংগঠনের বিরুদ্ধে। যদিও কলেজ পরিচালন কমিটির সভাপতি তথা মন্ত্রী বিরবাহা হাঁসদা পরিষ্কার জানিয়ে দিয়েছেন, কলেজ থেকে কোনও চাঁদা দেওয়া হবে না। ১৬ জানুয়ারি সনাতনী ঐক্যমঞ্চ নামে সংগঠনের তরফে ঝাড়গ্রামের মানিকপাড়া শতবার্ষিকী মহাবিদ্যালয়ের কাছে হিন্দু সম্মেলন ও সহস্র গীতাপাঠের অনুষ্ঠানের জন্য ৪০ হাজার টাকা চাঁদা চাওয়া হয়েছে।
এই ঘটনায় কলেজের অধ্যক্ষের ভূমিকা নিয়ে উঠেছে। কেন তিনি চাঁদার রসিদ গ্রহণ করলেন তা নিয়ে প্রশ্ন তুলেছেন কলেজ পরিচালন কমিটির সভাপতি তথা মন্ত্রী বিরবাহা হাঁসদা। তিনি বলেন, “কলেজ হল পঠনপাঠনের জায়গা। জঙ্গলমহল এলাকার বহু মধ্যবিত্ত, নিম্নবিত্ত পরিবারের কষ্টার্জিত অর্থে ছেলেমেয়েরা লেখাপড়া করে। তাঁদের টাকা নষ্ট হতে দেব না। আর কলেজ পড়াশোনার জায়গা, চাঁদা দেওয়ার নয়।’’ তিনি আরও বলেন, ‘‘কেউ ব্যক্তিগতভাবে কাউকে চাঁদা দিতেই পারেন। কিন্তু কলেজের কাছে টাকা চাওয়া হয়েছে। আমি অধ্যক্ষকে বলেছি তিনি কেন চাঁদার রসিদ গ্রহণ করলেন।’’
আরও পড়ুন:
যদিও কলেজের অধ্যক্ষ উমা ভৌমিককে ফোন করা হলে তিনি ফোন ধরেননি।’’ সনাতনী ঐক্যমঞ্চ নামে সংগঠনটি বিজেপির সঙ্গে যুক্ত বলে অভিযোগ করেছে তৃণমূল। সনাতনী ঐক্যমঞ্চের পক্ষে নিশীথ মাহাতোকে ফোন করা হলে তিনি এই বিষয়ে কথা বলতে চাননি। ঝাড়গ্রাম জেলার বিজেপি সভাপতি তুফান মাহাতো অবশ্য বলেন, ‘‘এই সংগঠনের সঙ্গে আমাদের কোনও যোগ নেই। এই বিষয়ে আমাদের কিছু বলার নেই। এরা বিজেপির শাখা সংগঠন বলে তৃণমূল ভুল প্রচার চালাচ্ছে।”
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
বাংলাদেশিদের ভুয়ো নথির জোগান! দিল্লির অভিশপ্ত সেই হোটেল মালিক সম্পর্কে বিস্ফোরক তথ্য
-
‘শুধু দেব নয় অনেকেই মন খুলে কথা বলছেন’, স্বরূপের গ্রেপ্তারিকে ‘রঘু’র সমর্থনে কী বললেন রূপা?
-
রাজস্থানে পাড়ি দিল মালদহের লিচু, আয়ের নতুন পথ খুলতেই মুখে হাসি চাষিদের
-
মাতলা নদীর চর দখল করে ক্যাফে! শওকত-পুত্রকে নোটিস প্রশাসনের, ভাঙা হবে ‘অরণ্যের কূলে’?
-
জ্বালানি সংকটের মাঝেই আন্দামানে প্রাকৃতিক গ্যাস ভাণ্ডার! ‘সমুদ্র মন্থনে’ বিরাট সাফল্য