Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৯ আষাঢ় ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ২৫ জুন ২০২৬
CM Suvendu Adhikari

তামান্না খুনে ভিন রাজ্য থেকেও গ্রেপ্তার, ধৃত বেড়ে ১৬, ‘অপরাধীদের প্রশ্রয় নয়,’ বার্তা শুভেন্দুর

মঙ্গলবার বিধানসভায় তামান্না খুনের বিষয়ে উল্লেখ করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

Advertisement
স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: জুন ২৫, ২০২৬, ০৯:২১

link
স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: জুন ২৫, ২০২৬, ০৯:২১

options
link
তামান্না খুনে ভিন রাজ্য থেকেও গ্রেপ্তার, ধৃত বেড়ে ১৬, ‘অপরাধীদের প্রশ্রয় নয়,’ বার্তা শুভেন্দুর zoom
ফাইল ছবি।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তার পরেই তামান্না হত্যা মামলার তদন্তে গতি। মঙ্গলবার ও বুধবার টানা অভিযান চালিয়ে এই ঘটনায় আরও পাঁচজনকে গ্রেপ্তার করল পুলিশ। এর ফলে এই মামলায় মোট গ্রেপ্তারের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৬। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার গ্রেপ্তার করা হয় জিয়ারুল শেখ ও সাবির শেখকে। এরপর বুধবার আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন ফকর শেখ ওরফে ইসমাইল শেখ, হাফিজুল শেখ এবং মিনারুল শেখ। এর মধ্যে মিনারুলকে গুরগাঁও থেকে গ্রেপ্তার করা হয়েছে। আজ, বৃহস্পতিবার ধৃতকে গুরগাঁও আদালতে ট্রানজিট রিমান্ডের আবেদন জানিয়ে রাজ্যে নিয়ে আসা হবে। তদন্তকারীদের দাবি, মামলার সঙ্গে জড়িত অন্যদের খোঁজেও চলছে তল্লাশি।

মঙ্গলবার বিধানসভায় তামান্না খুনের বিষয়ে উল্লেখ করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছিলেন, তামান্নার পরিবারও বিচার পাবে। রামপুরহাট, হাঁসখালি, কসবা ল কলেজ, কামদুনি ও ধূপগুড়ির মতো ঘটনায় জিরো টলারেন্স অবস্থান নিয়েছে সরকার।

এদিকে তামান্না হত্যা মামলায় একের পর এক গ্রেপ্তারের ঘটনায় পুলিশকে ধন্যবাদ জানিয়ে সমাজমাধ্যমে বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি লিখছেন, ‘পশ্চিমবঙ্গ সরকার রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে দৃঢ়প্রতিজ্ঞ। রাজনৈতিক পরিচয় কোনো মাপকাঠি নয়, অপরাধ যে-ই করুক, আইনের চোখে সবার জন্য একই মানদন্ড প্রযোজ্য।’ শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী সমাজমাধ্যমে আরও জানিয়েছেন, নিহত নাবালিকার মায়ের সঙ্গে সাক্ষাতের মাত্র ১২ ঘন্টার মধ্যে অভিযুক্তদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ গ্রহণ করে গ্রেফতার করায় পুলিশ প্রশাসনকে ধন্যবাদ। আইন আইনের পথেই চলবে, অপরাধীদের কোনো রকম প্রশ্রয় দেওয়া হবে না।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

বলে রাখা প্রয়োজন, মঙ্গলবার বিধানসভায় তামান্না খুনের বিষয়ে উল্লেখ করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছিলেন, তামান্নার পরিবারও বিচার পাবে। রামপুরহাট, হাঁসখালি, কসবা ল কলেজ, কামদুনি ও ধূপগুড়ির মতো ঘটনায় জিরো টলারেন্স অবস্থান নিয়েছে সরকার। এরপরেই তামান্নার মা সাবিনা ইয়াসমিনের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী। কথা দিয়েছিলেন, ছোট্ট তামান্না বিচার পাবেই। এরপরেই শুরু হয় পুলিশের ধরপাকড়। গ্রেপ্তার করা হয় একের পর একজনকে। উল্লেখ্য, চব্বিশে বিধানসভা উপনির্বাচনের ফল প্রকাশের দিন বোমাবাজিতে মৃত্যু হয় কালীগঞ্জের ছোট্ট তামান্নার। মৃত্যুর এক বছর পূর্ণ হলেও এখনও মেয়ের বিচার চেয়ে হন্যে হয়ে ঘুরছেন মা সাবিনা ইয়াসমিন। তবে তাঁর আশা, মেয়ের বিচার তিনি পাবেনই।  

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.