Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১১ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ২৯ আগস্ট ২০২৬
CM Suvendu Adhikari

মাথায় ডালা নিয়ে তারাপীঠে পুজো মুখ্যমন্ত্রীর, ডাক দিলেন ঐতিহ্য-সংস্কৃতির বীরভূম গড়ার

মন্ত্রোচ্চারণের মাধ্যমে পুষ্পাঞ্জলি দেন তিনি। মা তারার আরতিও করতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে।

বিপিন পাল
বিপিন পাল

শেষ আপডেট: আগস্ট ২৯, ২০২৬, ১৮:০৩

link
বিপিন পাল
বিপিন পাল

শেষ আপডেট: আগস্ট ২৯, ২০২৬, ১৮:০৩

options
link
মাথায় ডালা নিয়ে তারাপীঠে পুজো মুখ্যমন্ত্রীর, ডাক দিলেন ঐতিহ্য-সংস্কৃতির বীরভূম গড়ার zoom
২৯ আগস্ট, শনিবার। তারাপীঠ মন্দিরে পুজো দিলেন মুখ্যমন্ত্রী।
Advertisement

মাথায় ডালা নিয়ে তারাপীঠ মন্দিরে পুজো দিলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। কৌশিকী অমাবস্যার আগে এই পুজো বিশেষ তাৎপর্যপূর্ণ। লাল বেনারসী, পদ্ম ও অপরাজিতার মালা দিয়ে পুজো দেন মুখ্যমন্ত্রী। মন্ত্রোচ্চারণের মাধ্যমে পুষ্পাঞ্জলি দেন তিনি। মা তারার আরতিও করতে দেখা যায় তাঁকে। পুজো দেওয়ার পরে তিনি বলেন, “মা তারা, রবি ঠাকুর, ঐতিহ্য-সংস্কৃতির বীরভূম গড়ে তুলব।” এর পাশাপাশি বীরভূম থেকে বিগত সরকারকেও একহান নেন তিনি।

CM Suvendu Adhikari Seeks Blessings at Tarapith Temple
তারাপীঠ মন্দিরে আরতি করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নিজস্ব ছবি।

মুখ্যমন্ত্রী হওয়ার পরে রাজ্যে বিভিন্ন প্রান্তে একাধিক মন্দিরে গিয়ে পুজো দিয়েছেন শুভেন্দু অধিকারী। সেই মতো এবার তারাপীঠে মা তারার পুজো দিলেন তিনি। এদিন মন্দির চত্বরে শুভেন্দুকে দেখে উচ্ছ্বসিত হয়ে পড়েন ভক্তরা। তাঁর সঙ্গে সেলফি তোলার হিড়িক পড়ে যায়। এরপর শুভেন্দুকে মাথায় ডালা নিয়ে মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করতে দেখা যায়। সেখানে লাল বেনারসি, পদ্ম ও অপরাজিতার মালা দিয়ে পুজো দেন তিনি। মা তারাকে নিজে হাতে মালা পরিয়ে দেন। আরতিও করেন। এরপর আশীর্বাদ নিয়ে গর্ভগৃহ থেকে বেরিয়ে আসেন। কৌশিকী অমাবস্যায় আগে তারাপীঠ মন্দিরে সাজ সাজ রব। পুজোর দিন ব্যাপক ভক্ত সমাগম হয় মন্দিরে। তার আগে মুখ্যমন্ত্রীর আগমন বিশেষ তাৎপর্যপূর্ণ। শুভেন্দু জানান, কৌশিকী অমাবস্যায় সব রকম ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement
The crowd was thrilled to see CM Suvendu Adhikari at Tarapith
মুখ্যমন্ত্রীকে দেখে উচ্ছ্বসিত জনতা। নিজস্ব ছবি।

পুজো দিয়ে বেরিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “মা তারার আশীর্বাদে সরকার তৈরি হয়েছে। মা তারা, ঐতিহ্য সংস্কৃতি, রবি ঠাকুরের বীরভূম গড়ে তুলব। মুখ্যমন্ত্রী হওয়ার পরে কালীঘাট থেকে শুরু করে বিভিন্ন আস্থার জায়গা দর্শন করেছি। তারাপীঠ দর্শন বাকি ছিল। আজ করে গেলাম।” দেউচা পাচামি নিয়ে প্রশ্ন করা হলে মুখ্যমন্ত্রী বলেন, “সব হবে। আগের সরকারের একটাই মন্ত্র ছিল, নো, নো, নো। বর্তমান সরকারের একটাই মন্ত্র হ্যাঁ, হ্যাঁ, হ্য়াঁ।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.