Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৯ শ্রাবণ ১৪৩৩
  • শনিবার
  • ১৫ আগস্ট ২০২৬
CM Suvendu Adhikari

বাদ সাধল আবহাওয়া, স্বাধীনতা দিবস উদযাপনে সুন্দরবনে যাচ্ছেন না মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

এই নিয়ে দুঃখপ্রকাশ করে সকলের কাছে ক্ষমা চেয়ে নেন সুন্দরবন উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী দীপঙ্কর জানা।

দেবব্রত মণ্ডল
দেবব্রত মণ্ডল

শেষ আপডেট: আগস্ট ১৫, ২০২৬, ১৩:০৯

link
দেবব্রত মণ্ডল
দেবব্রত মণ্ডল

শেষ আপডেট: আগস্ট ১৫, ২০২৬, ১৩:০৯

options
link
বাদ সাধল আবহাওয়া, স্বাধীনতা দিবস উদযাপনে সুন্দরবনে যাচ্ছেন না মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী zoom
ফাইল ছবি।
Advertisement

সব ঠিক ছিল। কথা ছিল ৮০ তম স্বাধীনতা দিবসে সুন্দরবনের গোসাবায় গিয়ে জাতীয় পতাকা উত্তোলন করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কিন্তু বাধ সাধল আবহাওয়া। খারাপ আবহাওয়ার কারণে যেতে পারছেন না তিনি। এই নিয়ে দুঃখপ্রকাশ করে সকলের কাছে ক্ষমা চেয়ে নেন সুন্দরবন উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী দীপঙ্কর জানা। তিনি জানান, এবার আসতে না পারলেও খুব শীঘ্রই গোসাবায় আসবেন মুখ্যমন্ত্রী।

এদিন গোসাবার কিষাণ মাণ্ডিতে শুভেন্দু জাতীয় পতাকা উত্তোলন করবেন বলে ঠিক ছিল। মুখ্যমন্ত্রীর সফরকে কেন্দ্র করে সুন্দরবনে তুঙ্গে ছিল প্রশাসনিক ব্যস্ততা। নিরাপত্তা ব্যবস্থাও করা হয় জোরদার। কিন্তু সকাল থেকে শুরু হয় বৃষ্টি। হেলিকপ্টারে চেপে সুন্দরবনে পৌঁছনোর কথা ছিল মুখ্যমন্ত্রীর। তবে দুর্যোগের কারণে হেলিকপ্টার অবতরণের অনুমতি পাওয়া যায়নি। এদিন সকালে হেলিপ্যাট সংলগ্ন এলাকায় ব্যাপক বৃষ্টি হয়। ঝড়বৃষ্টি হয় অনুষ্ঠানস্থলেও। এর জেরে শেষ মুহূর্তে মুখ্যমন্ত্রীর সফর বাতিল করা হয়। শুভেন্দু না আসায় জেলাশাসক অভিষেক তিওয়ারি জাতীয় পতাকা উত্তোলন করেন। এবিষয়ে দীপঙ্কর জানা বলেন, “আজকে এই দিনে মুখ্যমন্ত্রী খুব আশা করেছিলেন যে, তিনি গোসাবার মাটিতে পা রাখবেন। তিনি নাগরিকদের উদ্দেশে বার্তা দিতে চেয়েছিলেন। কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে এই সফর বাতিল করতে বাধ্য হন তিনি। তাই খুব শীঘ্রই যাতে তাঁকে গোসাবায় আনা যায় সেই ব্যবস্থা করছি।”

Advertisement

উল্লেখ্য, শনিবার রেডরোডে ৮০ তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী। এই প্রথমবার রেড রোডে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে স্বাধীনতা দিবস পালন করা হয়। নেতাজির মূর্তিতে মাল্যদানের পর পতাকা উত্তোলন করেন শুভেন্দু। কর্মক্ষেত্রে অসামান্য অবদানের জন্য ১৪ জন আইপিএসকে ‘মুখ্যমন্ত্রীর পদক’ প্রদান করেন। প্যারেডে কম্যান্ডার এবং সহকারী দু’জনে অংশ নেন। কুচকাওয়াজের পর মোট ১২টি ট্যাবলো প্রদর্শিত হয়। শ্যামাপ্রসাদ মুখোপাধ্য়ায়ের ট্যাবলো দেখানো হয়। তারপর একে একে অন্নামৃত, কন্যারত্ন ও অন্নপূর্ণা যোজনা, আয়ুষ্মান আরোগ্য মন্দির, দুর্গাশক্তি বাহিনী, কলকাতা পুলিশ এবং কলকাতা পুরসভার ট্যাবলো প্রদর্শিত হয়।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.