Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৪ শ্রাবণ ১৪৩৩
  • সোমবার
  • ১০ আগস্ট ২০২৬
CM Suvendu Adhikari

‘যেখানে খুশি যান, পুলিশকে সময়মতো জানাবেন, নিরাপত্তা পাবেন’, মমতাকে অনুরোধ শুভেন্দুর

রবিবার হালিশহরে মৃত তৃণমূল কর্মীর বাড়িতে দেখা করতে যাওয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে কাদা, পাথর ছোড়া হয়।

অর্ণব দাস
অর্ণব দাস

শেষ আপডেট: আগস্ট ১০, ২০২৬, ১২:৫৯

link
অর্ণব দাস
অর্ণব দাস

শেষ আপডেট: আগস্ট ১০, ২০২৬, ১২:৫৯

options
link
‘যেখানে খুশি যান, পুলিশকে সময়মতো জানাবেন, নিরাপত্তা পাবেন’, মমতাকে অনুরোধ শুভেন্দুর zoom
Advertisement

প্রাক্তনের প্রতি বর্তমানের দায়িত্ববোধ! প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নিরাপত্তায় গাফিলতি চান না বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। রবিবার হালিশহরে মৃত তৃণমূল কর্মীর বাড়িতে দেখা করতে যাওয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে যেভাবে হামলা হয়েছিল, তার নিন্দা হয়েছে সর্বস্তরে। প্রশ্ন উঠেছে প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়েও। সোমবার এ প্রসঙ্গে মমতাকে আশ্বস্ত করলেন শুভেন্দু। জানালেন, কোথাও যাওয়ার আগে সময়মতো পুলিশকে সফরের কথা জানালে যথাযথ নিরাপত্তার ব্যবস্থা হবে।

প্রাক্তনের উদ্দেশে মুখ্যমন্ত্রীর অনুরোধ, ‘‘আপনি তো গতকাল পুলিশকে না জানিয়ে এসেছিলেন। জনরোষ তৈরি হয়েছিল। আমাদের বিধায়ক তা জানামাত্র পুলিশকে দিয়ে ব্যবস্থা নিয়েছেন। আমার অনুরোধ, এবার থেকে আপনি যেখানে যাবেন, সময়মতো পুলিশকে জানাবেন। আপনার যাঁকে খুশি, কলকাতার সিপি বা ডিআইজিকে জানাবেন। ডিজিকে আপনার পছন্দ না হলে অন্য কাউকে বলবেন। আমাদের পুলিশ আপনার নিরাপত্তার ব্যবস্থা নেবে।”

সোমবার হালিশহরে মৃত তৃণমূল কর্মী বিরজু কেওটের বাড়ি গিয়েছিলেন শুভেন্দু অধিকারী। সেখান থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ প্রসঙ্গে প্রাক্তনের উদ্দেশে মুখ্যমন্ত্রীর অনুরোধ, ‘‘আপনি তো গতকাল পুলিশকে না জানিয়ে এসেছিলেন। জনরোষ তৈরি হয়েছিল। আমাদের বিধায়ক তা জানামাত্র পুলিশকে দিয়ে ব্যবস্থা নিয়েছেন। আমার অনুরোধ, এবার থেকে আপনি যেখানে যাবেন, সময়মতো পুলিশকে জানাবেন। আপনার যাঁকে খুশি, কলকাতার সিপি বা ডিআইজিকে জানাবেন। ডিজিকে আপনার পছন্দ না হলে অন্য কাউকে বলবেন। আমাদের পুলিশ আপনার নিরাপত্তার ব্যবস্থা নেবে।”

Advertisement

রবিবার সকালে পুলিশ হেফাজতে থাকাকালীন হালিশহরের তৃণমূল কর্মী বিরজু কেওটের মৃত্যুর খবর পাওয়া যায়। পরিবার অভিযোগ তোলে, পুলিশ হেফাজতে তাঁকে পিটিয়ে খুন করা হয়েছে। সেই ঘটনার খবর পেয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দুই সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, দোলা সেনকে নিয়ে সেখানে যান। হালিশহরে ঢুকতেই তাঁরা বিক্ষোভের মুখে পড়েন। তাঁর গাড়ি লক্ষ্য করে জল ও কাদা, পাথর, জুতো ছোড়া হয় বলে অভিযোগ। মমতাকে লক্ষ্য করে ‘চোর’, ‘ডাকাতরানি’ স্লোগানও দেওয়া হয়। এনিয়ে রবিবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রতিক্রিয়া ছিল, “এত চুরি করেছেন, চোর স্লোগান তো শুনতেই হবে। বাড়ির লোক দরজা বন্ধ করে দিচ্ছেন। কিন্তু আপনি বলছেন, জোর করে ঢুকব। এসব করবেন না।”

কিন্তু সোমবার হালিশহরের ঘটনাস্থলে গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রীর প্রতি নমনীয় মনোভাব পোষণ করে নিজের দায়িত্ববোধ মনে করলেন মুখ্যমন্ত্রী। বললেন, ‘‘নিরাপত্তায় কোথাও কোনও গাফিলতি নেই। আপনাকে ঘিরে যা হয়েছে, তা স্থানীয় পুলিশের সমস্যা। আর আমাদের বিধায়ক খবর পেয়েই পুলিশের মাধ্যমে পরিস্থিতি সামলেছে। পুলিশ তো সবসময় এক জায়গায় থাকে না। তাদেরও একটু সময় দিতে হয়। যাই হোক, আপনাকে আমি পরামর্শ ঠিক দেব না। অনুরোধ করছি, আপনি যেখানে খুশি যাবেন। কিন্তু তার আগে সময়মতো পুলিশকে জানাবেন। পুলিশ প্রয়োজনমতো যথাযথ নিরাপত্তার ব্যবস্থা করবেন।”

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.