রাজ্যে শুক্রবার ধুমধাম করে পালিত হতে চলছে রাখিবন্ধন উৎসব (Rakhi Bandhan 2026)। এই উৎসবের জন্য প্রায় ৯ কোটি টাকা বরাদ্দ করল রাজ্য সরকার। রাজ্যজুড়ে মোট ২৫ লক্ষ ৬০ হাজার ৫০০টি রাখি সরবরাহ করা হচ্ছে। শুধুমাত্র এই রাখি বাবদ খরচ হচ্ছে ২ কোটি ৮৫ লক্ষ ৬৭ হাজার টাকা। এদিন সকাল ১০ টা নাগাদ নজরুল মঞ্চে রাজ্যস্তরের রাখিবন্ধন উৎসব উদযাপিত হবে। অনুষ্ঠানে প্রায় আড়ায় হাজার পড়ুয়া উপস্থিত থাকবেন। কলকাতা পুরনিগমের উদ্যোগে আয়োজিত রাখিবন্ধন উৎসবে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।
রাজ্যজুড়ে রাখিবন্ধন উৎসব পালনের জন্য মোট ৮ কোটি ৯৭ লক্ষ ১৭ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে। এরমধ্য়ে ৩,৩৪২টি গ্রাম পঞ্চায়েতে জন্য সব থেকে বেশি মোট ৩ কোটি ৩৪ লক্ষ ২০ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে। মোট ২ কোটি ৮৫ লক্ষ ৬৭ হাজার টাকা খরচ করে রাজ্যজুড়ে ২৫ লক্ষ ৬০ হাজার ৫০০টি রাখি সরবরাহ করা হবে। রাখিবন্ধন উৎসব পালনের জন্য ২২টি জেলা সদর দপ্তর পাবে ২২ লক্ষ। জিটিএ ও কলকাতা পুরনিগমের অনুষ্ঠানের জন্য বরাদ্দ ১ লক্ষ টাকা করে। কলকাতা পুরনিগমের ১৪৪টি ওয়ার্ডের জন্য বরাদ্দ করা হয়েছে ২৮ লক্ষ ৮০ হাজার টাকা। ৬টি মিউনিসিপ্যাল কর্পোরেশনের জন্য ৬ লক্ষ টাকা। ১২১টি মিউনিসিপ্যালিটির জন্য বরাদ্দ মোট ১ কোটি ২১ লক্ষ টাকা। এছাড়াও ৪৫টি সাব ডিভিশন পাবে ১১ লক্ষ ২৫ হাজার। ৮৬ লক্ষ ২৫ হাজার টাকা খরচ করে ৩৪৫টি ব্লকে পালিত হবে রাখিবন্ধন উৎসব।
আরও পড়ুন:
রাজ্যে পালাবদলের পর এই প্রথম বাংলায় পালিত হতে চলেছে রাখি বন্ধন উৎসব। এবারের উৎসব ভালোবাসা, ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও জাতীয়তাবোধের বন্ধনকে আরও দৃঢ় করবে। শুক্রবার সকাল ১০ টায় কলকাতা পুরনিগমের উদ্যোগে আয়োজিত রাখিবন্ধন উৎসবে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী। এছাড়াও তিনি যাদবপুরে আয়োজিত একটি রাখিবন্ধন উৎসবেও উপস্থিত থাকতে পারেন।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
সারাদিন মিলবে না কোনও অ্যাপ ক্যাব-বাইক! ১২ ঘণ্টার ধর্মঘটে যাত্রী নাকালের আশঙ্কা
-
পিতা-পুত্রের রাজনৈতিক মতাদর্শের মাঝে প্রজন্ম-ফারাক! মুক্তি পেল সৃজিতের ‘উইঙ্কল টুইঙ্কল’-এর ট্রেলার
-
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পিএইচডিতে ভর্তিতে ‘বেনিয়ম’, এবিভিপির নিশানায় জুটা
-
শ্রাবণ মাসে পাঁঠার মাংস চেয়েছিল ছেলে, ‘খুন’ করল বাবা, হুঁশ ফিরতেই প্রমাণ লোপাটের চেষ্টা! তারপর…
-
ইসলামিক হুজুগে ‘মুসলিম ন্যাটো’য় এন্ট্রি চায় ঢাকা? বিস্ফোরক দাবি বাংলাদেশের বিদেশমন্ত্রীর