Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৬ আষাঢ় ১৪৩৩
  • রবিবার
  • ১২ জুলাই ২০২৬
Suvendu Adhikari

বৈদিক চিকিৎসায় জোর, স্বাস্থ্যদপ্তর থেকে আলাদা হচ্ছে আয়ুষ, জুনে একগুচ্ছ কর্মসূচি ঘোষণা মুখ্যমন্ত্রীর

মুখ্যমন্ত্রীর কথায়, কেন্দ্র আয়ুষ নিয়ে একাধিক সিদ্ধান্ত নিয়েছে। অনেক কাজের জায়গা রয়েছে। তা মানুষের স্বার্থে লাগানো হবে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৬, ২০২৬, ১৭:৩৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৬, ২০২৬, ১৭:৩৮

options
link
বৈদিক চিকিৎসায় জোর, স্বাস্থ্যদপ্তর থেকে আলাদা হচ্ছে আয়ুষ, জুনে একগুচ্ছ কর্মসূচি ঘোষণা মুখ্যমন্ত্রীর zoom
আয়ুষকে বিশেষ গুরুত্ব সরকারের।

ঢেলে সাজানো হবে এবার রাজ্যের আয়ুষকে। জোর বৈদিক চিকিৎসা ব্যবস্থাতেও। সেদিকে তাকিয়েই এবার আয়ুষকে স্বাস্থ্যদপ্তরের থেকে আলাদা করা হবে বলে ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। শুধু তাই নয়, দপ্তরের মাথায় বসানো হবে একজন দক্ষ আধিকারিককেও। মুখ্যমন্ত্রীর কথায়, কেন্দ্র আয়ুষ নিয়ে একাধিক সিদ্ধান্ত নিয়েছে। অনেক কাজের জায়গা রয়েছে। তা মানুষের স্বার্থে লাগানো হবে। এছাড়াও এদিন একাধিক কর্মসূচির কথাও ঘোষণা করেছেন শুভেন্দু অধিকারী।

মুখ্যমন্ত্রীর কথায়, কেন্দ্র আয়ুষ নিয়ে একাধিক সিদ্ধান্ত নিয়েছে। অনেক কাজের জায়গা রয়েছে। তা মানুষের স্বার্থে লাগানো হবে। এছাড়াও এদিন একাধিক কর্মসূচির কথাও ঘোষণা করেছেন শুভেন্দু অধিকারী।

আজ, মঙ্গলবার কল্যাণীতে সমস্ত সরকারি আধিকারিকদের নিয়ে প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রায় দু’ঘন্টারও বেশি সময় ধরে চলে এই বৈঠক। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানান, মূলত তিনটি বিষয়ের উপর জোর দেওয়া হয়েছে এদিনের বৈঠকে। যার মধ্যে অন্যতম সমন্বয় বৃদ্ধি করা। স্বাস্থ্যক্ষেত্রকে আরও গুরুত্ব দেওয়া এবং প্রাকবর্ষার কাজে গুরুত্ব দেওয়া হয়। সেখানেই আয়ুষ নিয়ে বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। বলেন, আয়ুষকে আলাদা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এজন্য মন্ত্রিসভার অনুমোদন নেওয়া হবে। আয়ুষের মাথায় বসানো হবে একজন দক্ষ আধিকারিককেও। মানুষের জন্য গোটা বাংলাতেই আয়ুষকে কাজে লাগানো হবে বলেও এদিন জানান শুভেন্দু অধিকারী। পাশাপাশি আগামী জুন মাসজুড়ে একাধিক কর্মসূচিরও ঘোষণা করেন তিনি। 

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

শুভেন্দু জানান, প্রধানমন্ত্রী হিসাবে ১২ বছর সম্পূর্ণ হয়েছে নরেন্দ্র মোদির। তা মাথায় রেখেই আগামী ৫ জুন থেকে ২১ জুন পর্যন্ত একাধিক কর্মসূচির কথা ঘোষণা করা হয়েছে। পশ্চিমবঙ্গ সরকার এই কর্মসূচিতে যোগ দেবে। শুভেন্দুর কথায়, আগামী ৫ জুন সমস্ত পুরসভা এলাকায় মায়ের নামে একটি গাছ লাগানো হবে। এজন্য সমস্ত বিধায়কদের গাছ অরণ্য দপ্তর দেবে। তা এলাকার মানুষের হাতে তুলে দেওয়া হবে। বলে রাখা প্রয়োজন, এর আগে ‘এক পেড় মা কে নাম’ কর্মসূচির ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পরিবেশ দিবসকে মাথায় রেখে এই কর্মসূচি গত কয়েকবছর আগে নেওয়া হয়। এবার সেই কর্মসূচি নেওয়া হচ্ছে বাংলাতেও।

এছাড়াও কেন্দ্রের নির্দেশিকা অনুযায়ী শুভেন্দু অধিকারীর ঘোষণা, আগামী ১৫, ১৬ এবং ১৭ জুন রাজ্যে জনকল্যাণ শিবিরের আয়োজন করা হবে। সমস্ত বিডিও, সিও, কমিশনাররা দায়িত্ব নিয়ে বিধায়ক, সাংসদদের উপস্থিতিতে এই জনকল্যাণ শিবির করবেন। এই শিবিরের মাধ্যমে কেন্দ্র ও রাজ্য সরকারের সমস্ত সুবিধা সাধারণ মানুষের হাতে তুলে দেওয়া হবে। পাশাপাশি আগামী ২১ জুন রাজ্যে বড় করে এবার যোগদিবস পালন করা হবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.