বন্ধুদের সঙ্গে আম কুড়োতে গিয়ে কুকুরের কামড়ে মৃত্যু হল এক চতুর্থ শ্রেণীর ছাত্রের। বুধবার দুপুরে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের সুতি থানার মহেশাইল চাপাহাঁস এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত কিশোরের নাম অহিদুল শেখ (১০)। স্থানীয় একটি বেসরকারি স্কুলের ছাত্র সে। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। শুধু তাই নয়, আতঙ্কে স্থানীয় মানুষজন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে অহিদুল তার কয়েকজন বন্ধুর সঙ্গে মহেশাইলের চাপাহাঁস এলাকায় আম কুড়াতে গিয়েছিল। গাছের নিচে পড়ে থাকা আম সংগ্রহ করছিল তারা। স্থানীয়দের দাবি, সেই সময় হঠাৎ কয়েকটি কুকুর তাদের উপর চড়াও হয়। আতঙ্কে রীতিমতো ছুটোছুটি শুরু করে দেয় আহিদুল এবং তার বন্ধুরা। এই অবস্থায় বাকিরা পালিয়ে গেলেও একাধিক কুকুরের মাঝে পড়ে যায় বছর ১০ এর অহিদুল। কুকুরগুলো তার ওপর ঝাঁপিয়ে পড়ে। কুকুরের আক্রমণে অহিদুলের শরীরের বিভিন্ন অংশে ক্ষত সৃষ্টি হয়। সে গুরুত্বর জখম হয় পরে। এরপর অহিদুলের আর্তচিৎকারে আশপাশের মানুষ ছুটে এসে কুকুরগুলোকে তাড়িয়ে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে মহেশাইল গ্রামীণ হাসপাতালে পাঠায়। জানা যায়, ঘটনার কিছুক্ষণ পর সেখানেই মৃত্যু হয় আহিদুল শেখের।
আরও পড়ুন:
এদিকে ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে স্থানীয় সুতি থানার পুলিশ। ইতিমধ্যে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদিকে কীভাবে এই ঘটনা তাও পুলিশ আধিকারিকরা খতিয়ে দেখছে বলে খবর।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
পাঁশকুড়া ব্লাড ব্যাঙ্ক থেকে রক্ত পাচার! দুর্নীতিদমন শাখার হাতে গ্রেপ্তার দালাল, কতদূর ছড়িয়ে জাল?
-
জেরায় একাধিক অসঙ্গতি, তারাপীঠ অগ্নিকাণ্ডে গ্রেপ্তার হোটেল মালিকের ছেলে
-
মুসলিমদের জন্য কেন আলাদা বেসিন! মার্কিন বিমানবন্দরের প্রস্তাব পত্রপাঠ খারিজ টেক্সসের গভর্নরের
-
আশিসের মৃত্যুর তদন্তে ফরেনসিক টিম-তৎপর সিআইডি, নজরে টিআরডিএ-র পুরনো দুর্নীতির অভিযোগও
-
‘হাম দো হামারে দো’, এবার দু’য়ের বেশি সন্তান ঠেকাতে আইন আনছে স্বাস্থ্যদপ্তর!