Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩ ভাদ্র ১৪৩৩
  • শুক্রবার
  • ২১ আগস্ট ২০২৬
Medinipur College Clash

যাদবপুরের আঁচ এবার মেদিনীপুর কলেজে, ক্যাম্পাসের মধ্যেই এসএফআই-এবিভিপি সংঘর্ষ!

এসএফআই-এবিভিপির সংঘর্ষে তুলকালাম যাদবপুর বিশ্ববিদ্যালয়। রাজ্য রাজনীতিতেও সেই উত্তাপ ছড়িয়ে পড়ে। বৃহস্পতিবার দিনভর চলা সেই ঘটনার আঁচ এবার পড়ল মেদিনীপুর কলেজে। ক্যাম্পাসের মধ্যে চলল এসএফআই-এবিভিপি সংঘর্ষ!

অংশুপ্রতীম পাল
অংশুপ্রতীম পাল

শেষ আপডেট: আগস্ট ২১, ২০২৬, ১৫:২৯

link
অংশুপ্রতীম পাল
অংশুপ্রতীম পাল

শেষ আপডেট: আগস্ট ২১, ২০২৬, ১৫:২৯

options
link
যাদবপুরের আঁচ এবার মেদিনীপুর কলেজে, ক্যাম্পাসের মধ্যেই এসএফআই-এবিভিপি সংঘর্ষ! zoom
ক্যাম্পাসের মধ্যেই তুমুল উত্তেজনা। নিজস্ব চিত্র
Advertisement

এসএফআই-এবিভিপির সংঘর্ষে তুলকালাম যাদবপুর বিশ্ববিদ্যালয়। রাজ্য রাজনীতিতেও সেই উত্তাপ ছড়িয়ে পড়ে। বৃহস্পতিবার দিনভর চলা সেই ঘটনার আঁচ এবার পড়ল মেদিনীপুর কলেজে (Medinipur College)। ক্যাম্পাসের মধ্যে চলল এসএফআই-এবিভিপি সংঘর্ষ! ঘটনা ঘিরে জোর উত্তেজনা ছড়িয়েছে মেদিনীপুর কলেজের আশপাশের এলাকাতেও। দু’পক্ষের মধ্যেই তুমুল বচসা-হাতাহাতি হয়।

গত বুধবার রাতে জিবি মিটিংকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে ঐতিহ্যবাহী যাদবপুর বিশ্ববিদ্যালয়। অভিযোগ, অরবিন্দ ভবনে বৈঠক চলাকালীন আচমকা ডানপন্থী ছাত্র সংগঠন এবিভিপি-র জনা কয়েক সদস্য সেখানে ঢুকে হামলা চালায়। প্রশ্ন তোলা হয়, যেখানে ছাত্র সংগঠনই আর নেই, সেখানে কীসের জিবি বৈঠক? প্রশ্ন শুনে খেপে ওঠেন ফেটসুর সদস্যরা। পালটা অভিযোগ, তাঁরা এবিভিপি সদস্যদের মারধর করে। আক্রান্তরা ভর্তি হন পাশের হাসপাতালে। এই অশান্তি ঘিরে বৃহস্পতিবার সকালেই কর্মসূচির ডাক দেয় বামপন্থী ছাত্র সংগঠন এসএফআই। পালটা মিছিলের কর্মসূচি গ্রহণ করে এবিভিপি। দুপুরে দু’পক্ষের জমায়েত ও মিছিল কেন্দ্র করেই উত্তাল হয়ে ওঠে যাদবপুর বিশ্ববিদ্যালয়।

Advertisement

বৃহস্পতিবারও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে উত্তেজনা ছড়ায়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভিতর ‘বহিরাগত’দের ঢোকার চেষ্টাও হয় বলে অভিযোগ। বৃহস্পতিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এবিভিপি ও এসএফআইয়ের পৃথক মিছিল ঘিরে রীতিমতো রণক্ষেত্র হয়ে ওঠে এলাকা। তার মধ্যে সবচেয়ে নজরকাড়া, বিশ্ববিদ্যালয়ের নামাঙ্কিত প্রতীকের কিছুটা ক্ষতি হয়েছে। তার চারপাশের বলয়টি ভেঙে গিয়েছে। শোনা যায়, এই প্রতীক তৈরি করেছিলেন বিশিষ্ট চিত্রশিল্পী নন্দলাল বসু।

এদিন সেই ঘটনার রেশ গিয়ে পড়ে পশ্চিম মেদিনীপুরে। মেদিনীপুর কলেজে এসএফআই-এবিভিপি কর্মীদের মধ্যে এদিন বচসা হয়। মুহূর্তে উত্তেজনা বেড়ে যায়। দু’পক্ষই হাতাহাতিতে জড়িয়ে পড়ে। ঘটনায় সাধারণ পড়ুয়াদের মধ্যে আতঙ্ক ছড়ায়। স্লোগানিং চলতে থাকে ক্যাম্পাসেী। ‘বহিরাগত’রা ক্যাম্পাসে মধ্যে ঢুকে যায় বলে অভিযোগ। ঘটনায় দু’পক্ষেরই বেশ কিছু কর্মী-সমর্থক জখম হয়েছেন। ক্যাম্পাসের মধ্যে বহিরাগতরা ঘুরে বেড়াচ্ছেন বলে অভিযোগ উঠেছে।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.