জমি অধিগ্রহণকে কেন্দ্র করে দুই পাড়ার মধ্যে সংঘর্ষ। উত্তপ্ত হয়ে উঠল আসানসোলের জামুড়িয়া। রবিবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সংঘর্ষের ঘটনায় চলে ইটবৃষ্টি। লাঠি নিয়ে দুই পক্ষ একে অপরের উপর হামলা চালায়। এই ঘটনায় মহিলা-সহ বেশ কয়েকজন জখম হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় জামুরিয়া থানার বিশাল পুলিশ বাহিনী।
রবিবার সকালে জামুড়িয়ার ৭ নম্বর ওয়ার্ডের বালানপুর গ্রামে এই ঘটনা ঘটে। ওই এলাকায় প্রচুর বেসরকারি কারখানা রয়েছে। আর একটি কারখানার জন্য এলাকাতেই জমি অধিগ্রহণ করার কথা ছিল। সেই মতো জমি নেওয়ার কাজও সম্পন্ন হয়। কারখানাটি কোন এলাকায় তৈরি হবে তা নিয়ে সিং পাড়া ও বাউরি পাড়ার মধ্যে বিবাদ। দুই পাড়ার বাসিন্দাদের দাবি, তাঁদের এলাকাতেই কারখানা তৈরি করতে হবে। পাড়ায় কারখানার জন্য জমি অধিগ্রহণ হলে ক্ষতিপূরণ, চাকরি ইত্যাদি সুবিধা পাওয়া যাবে। সেই কারণে দুই পাড়ার বাসিন্দারা চান তাঁদের এলাকায় কারখানা তৈরি হোক। এই নিয়ে দুই পাড়ার মধ্যে অশান্তি চলছিল।
আরও পড়ুন:
রবিবার এই ঘটনাকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়। একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছেন দুই পাড়ার বাসিন্দারা। এই নিয়ে দুই পক্ষের মধ্যে চলে ইটবৃষ্টি, লাঠি দিয়ে মারধর। উঠেছে ছিনতাইয়ের অভিযোগও। পরে পুলিশ এসে পরস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় বেশ কয়েকজন জখম হয়েছেন। তাঁদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ব্যবসায়ীকে অপহরণ করে মুক্তিপণ আদায়! শীতলকুচিতে গ্রেপ্তার বিজেপি নেতা
-
আবহাওয়াই ভিলেন! দিল্লিতে বিপজ্জনক হারে বাড়ছে শ্বাসযন্ত্রের সংক্রমণ, সোয়াইন ফ্লুতে আক্রান্ত ১,৩৪৯
-
আজও প্রাসঙ্গিক, গান্ধীর লেখা পাণ্ডুলিপি নিলামে বিক্রি হল রেকর্ড দামে
-
তিন বছর পর ডুরান্ড ফাইনালে ডার্বি, শুরু টিকিট বিক্রি, কত টাকা দাম?
-
নিয়ম না মেনেই স্কুল চত্বরে হানা! ‘ককরোচ’দের বিরুদ্ধে রুখে দাঁড়াল রাজস্থানের গ্রামবাসীরা