Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৮ ভাদ্র ১৪৩৩
  • মঙ্গলবার
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
Durgapur

পুলিশের প্রভাব খাটিয়ে মহিলাকে ধর্ষণের অভিযোগ, দুর্গাপুরে গ্রেপ্তার সিভিক ভলান্টিয়ার

মহিলাকে ধারাবাহিক ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সিভিক ভলান্টিয়ার। নির্যাতনের কথা কাউকে বললে ফল খারাপ হবে, সেই হুমকিও দেওয়া হয়েছিল বলে অভিযোগ। নির্যাতনের ঘটনার ভিডিও করা হয়! মুখবন্ধ না রাখলে পুলিশের প্রভাব খাটিয়ে ওই ভিডিও ভাইরাল করা হবে বলেও শাসানো হয়েছিল বলে অভিযোগ।

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: মে ৩১, ২০২৬, ১৪:০৮

link
স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: মে ৩১, ২০২৬, ১৪:০৮

options
link
পুলিশের প্রভাব খাটিয়ে মহিলাকে ধর্ষণের অভিযোগ, দুর্গাপুরে গ্রেপ্তার সিভিক ভলান্টিয়ার zoom
আদালতে তোলা হচ্ছে ধৃতকে। নিজস্ব চিত্র
Advertisement

মহিলাকে ধারাবাহিক ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার সিভিক ভলান্টিয়ার। নির্যাতনের কথা কাউকে বললে ফল খারাপ হবে, সেই হুমকিও দেওয়া হয়েছিল বলে অভিযোগ। নির্যাতনের ঘটনার ভিডিও করা হয়! মুখবন্ধ না রাখলে পুলিশের প্রভাব খাটিয়ে ওই ভিডিও ভাইরাল করা হবে বলেও শাসানো হয়েছিল বলে অভিযোগ। শেষপর্যন্ত বাংলায় সরকার বদলের পর গ্রেপ্তার হল অভিযুক্ত ওই সিভিক ভলান্টিয়ার। ধৃতের নাম চিরঞ্জিত সাহা।

ওই সিভিক ভলান্টিয়ার দুর্গাপুরের কোকওভেন থানার বিদ্যাসাগর পল্লির বাসিন্দা। অভিযোগ, এলাকারই এক মহিলাকে ২০২৫ সালের অক্টোবর মাসে ওই সিভিক ভলান্টিয়ার ধর্ষণ করে। পাশাপাশি বিষয়টি কাউকে জানালে ভিডিও ভাইরাল করে দেওয়ার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। নির্যাতনের ভিডিও করা হয়েছিল। মুখবন্ধ না রাখলে ওই ভিডিও ভাইরাল করে দেওয়া হবে। পুলিশের প্রভাব খাটিয়ে ভয় দেখানো, হুমকি দেওয়া হয়েছিল। মুখবন্ধ করে রেখেছিলেন ওই নির্যাতিতা। অভিযোগ, ভয় দেখিয়ে একাধিকবার ধর্ষণ করা হয় তাঁকে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

শেষপর্যন্তু গত ২৮ এপ্রিল দুর্গাপুর মহিলা থানায় ওই নির্যাতিতা লিখিত অভিযোগ দায়ের করেন। রাজ্যে পালাবদলের পরেই অ্যাকশন মুডে পুলিশ-প্রশাসন। ওই অভিযুক্তকে গ্রেপ্তার করা হল। রবিবার ধৃতকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয়। বিচারক পাঁচদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। সিভিক ভলেন্টিয়ারের গ্রেপ্তারের ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। নির্যাতিতার পক্ষের আইনজীবী রতনকুমার সিং বলেন,”সিভিক ভলেন্টিয়ার চিরঞ্জিত সাহা ওই মহিলাকে ধর্ষণ করে। মানসিকভাবে নির্যাতন করে। ২৮ এপ্রিল কোকওভেন থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। এতদিন পেরিয়ে যাওয়ার পর অভিযুক্ত গ্রেপ্তার হল। বোঝাই যাচ্ছে পুলিশের নিষ্ক্রিয়তার ফল। আমরা কঠোর শাস্তি দাবি করছি।”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.