শেখর চন্দ্র, আসানসোল: দাবি মতো তোলা না পাওয়ার জের। রানিগঞ্জে ট্রাকচালকের সঙ্গে দুর্ব্যবহার, হামলার চেষ্টার অভিযোগ সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে। সোশাল মিডিয়ায় ভাইরাল সেই ঘটনার ভিডিও। বিষয়টি জানাজানি হতেই অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করেছে পুলিশ।
গত সোমবার রাতে ১৯ নম্বর জাতীয় সড়কে ঘটে এই ঘটনা। একটি ট্রাক দাঁড় করিয়ে চালকের কাছে টাকা দাবি করেন রানিগঞ্জের সিভিক ভলান্টিয়ার সোমনাথ মণ্ডল। ট্রাকচালক টাকা দিতে রাজি হননি। অভিযোগ, সেই সময় ওই সিভিক ভলান্টিয়ার তাঁর উপর হামলা চালায়। গাড়ির চালক মোবাইল ফোনে সেই ঘটনা ক্যামেরাবন্দি করছেন দেখে আরও ক্ষেপে ওঠেন সোমনাথ। অভিযোগ, তখন নিজেকে আমজনতা প্রমাণে পোশাক খুলে ট্রাক চালকের উপর হামলা চালানোর চেষ্টা করেন তিনি। যদিও অন্যান্য পুলিশ কর্মীরা তাঁকে বাধা দেয়।
গোটা ঘটনার ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ইতিমধ্যেই শাস্তির মুখে পড়েছেন ওই সিভিক ভলান্টিয়ার। আপাতত কাজ থেকে সরানো হয়েছে তাঁকে। পাশাপাশি সোমনাথের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করেছে আসানসোল-দুর্গাপুর পুলিশ। পুলিশের তরফে জানানো হয়েছে, ভাইরাল ভিডিওর সত্যতা মিলেছে। উল্লেখ্য, এই প্রথম নয়। রাতের বেলা অধিকাংশ ক্ষেত্রেই ট্রাকচালকের এই ধরনের হেনস্তার মুখোমুখি হন। অধিকাংশ ক্ষেত্রেই অভিযোগ জানিয়েও কাজ হয় না বলেই দাবি।
সর্বশেষ খবর
-
রাজ্যপালের দিকে পিছন ঘুরে দাঁড়ানোর ‘শাস্তি’! ৪ বছর ধরে কুচকাওয়াজে ব্রাত্য মাউন্টেড পুলিশের ঘোড়া
-
সাহগেল হোসেনের ফ্ল্যাটে উদ্ধার সোনা, বিপুল সম্পত্তির নথি! আটক অনুব্রতর প্রাক্তন দেহরক্ষী
-
স্বাধীনতা দিবসের রাতে নদিয়ায় জোড়া খুন! গুলিতে ঝাঁঝরা কংগ্রেস নেতা এবং তাঁর ছেলে
-
অন্ধপ্রদেশ থেকে ২০০ আইফোন চুরি! বাংলাদেশে পাচারের আগেই ফরাক্কায় ধৃত চার কীর্তিমান
-
‘ডিম থেরাপি’ নিয়ে প্রথমবার মুখ খুলল এবিভিপি, উপাসনার উপর হামলা নিয়ে কী বক্তব্য?