শুক্রবার বৃষ্টিভেজা সকালে মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী হয়েছে মুর্শিদাবাদের বহরমপুরের কর্ণসুবর্ণ। পুলকারে ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে ৪ শিশু-সহ ৫ জনের। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা। এক্স হ্যান্ডেলে মুর্শিদাবাদ দুর্ঘটনা নিয়ে শোকপ্রকাশ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়ে লিখলেন, “কোনও প্রকার গাফিলতি বরদাস্ত করা হবে না।” ইতিমধ্যেই দুর্ঘটনায় মৃতদের পরিবার পিছু ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য ঘোষণা করা হয়েছে রাজ্যের তরফে। আহতদের চিকিৎসার দায়িত্ব নিয়েছে রাজ্য।
শুক্রবার সকালে ভয়াবহ দুর্ঘটনার সাক্ষী হয়েছে মুর্শিদাবাদের (Murshidabad Accident) বহরমপুরের কর্ণসুবর্ণ। লেভেল ক্রসিং খোলা থাকায় দ্রুতগতিতে আসা একটি ট্রেন ধাক্কা দিয়েছে পুলকার ও সাইকেল আরোহীকে। মৃত্যু হয়েছে ৪ শিশু-সহ মোট ৫ জনের। ঘটনার পরই সেখানে পৌঁছয় রেলের আধিকারিকরা। প্রাথমিক তদন্তের পরই গাফিলতির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে গেটম্যানকে। এদিন এক্স হ্যান্ডেলে গাফিলতি নিয়ে কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী। লেখেন, “গাফিলতি বরদাস্ত করা হবে না। রাজ্যের পুলিশ ইতিমধ্যেই রেলওয়ের গেটম্যানকে গ্রেপ্তার করেছে। এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করা হবে। আমি কথা দিচ্ছি, যারা দোষী সাব্যস্ত হবেন, তাঁদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে।”
আরও পড়ুন:
Deeply saddened by the tragic train accident in Murshidabad this morning.
My heart goes out to the families especially parents of the young students who lost their lives. There are no words to ease such profound pain and the entire State stands with the bereaved families during…— Suvendu Adhikari (@SuvenduWB) July 17, 2026
এদিন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) জানান, রাজ্য নিহত ও আহতদের পরিবারের পাশে রয়েছে। লেখেন, “আমি প্রশাসনকে নির্দেশ দিয়েছি আহত ও মৃতদের পরিবারগুলো সব ধরনের সাহায্য করার জন্য। মন্ত্রী গৌরীশংকর ঘোষ ইতিমধ্যেই হাসপাতালে গিয়েছেন। পরিস্থিতির উপর নজর রাখছেন। জেলাশাসক ও পুলিশ সুপার সকাল থেকেই ঘটনাস্থলে রয়েছে। চিকিৎসাধীনদের যাতে সর্বোত্তম চিকিৎসা দেওয়া যায়, তা আমরা দেখছি। স্বাস্থ্যমন্ত্রী ডা. শারদ্বত মুখোপাধ্যায় ব্যক্তিগতভাবে পরিস্থিতি তদারকি করছেন।”
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
শতরান করে জিতিয়েছিলেন বিশ্বকাপ, গড়াপেটা-ঘুষ দেওয়ার অভিযোগে গ্রেপ্তার শুভমানের সতীর্থ
-
‘কারখানার গেট ভাঙলে…’, বাম জমানার শিল্প-ক্ষত মনে করিয়ে হুঁশিয়ারি শুভেন্দুর, খোঁচা মমতাকেও
-
প্যানক্রিয়াটিক ক্যানসার কেন দেরিতে ধরা পড়ে? কোন লক্ষণগুলো অবহেলা নয়, জানালেন বিশেষজ্ঞ
-
মায়ের মৃত্যুতে ক্ষণিকের ‘মুক্তি’, প্রশাসনের অনুমতিতে ২৫ বছর পর গ্রামে মাওবাদী নেত্রী পুষ্পা
-
ভুল দিকে মুখ করে রান্না করছেন? বাস্তুর কোপে সংসারে ঘটতে পারে চরম অনর্থ