খুন,তোলাবাজি,ডাকাতি-সহ একাধিক অভিযোগ ছিল। অবশেষে পুলিশের জালে ধরা পড়ল হুগলির ত্রাস কমল দেব। বৃহস্পতিবার তাকে হাওড়া থেকে গ্রেপ্তার রিষড়া থানার পুলিশ। জানা গিয়েছে, একসময় রিষড়া নতুনগ্রাম এলাকার ত্রাস ছিল উৎপল আর কমল। বৃহস্পতিবার গভীর রাতে রিষড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক পরমেশ্বর প্রামাণিকের নেতৃত্বে বিরাট পুলিশ বাহিনী লিলুয়া ফাঁড়ি এলাকার জগদীশপুর থেকে তাকে গ্রেপ্তার করে।
পুলিশ সূত্রের খবর, গত ৩০ শে জুন রিষড়া বাঙুর পার্কের পিছনে নেলকো কারখানার পাশে ধৃত কমলের নেতৃত্বে ১৫ থেকে ২০ জনের দুষ্কৃতী দল আগ্নেয়াস্ত্র সহ জড়ো হয়েছিল অপরাধমূলক কাজের উদ্দেশে। পুলিশ খবর পেয়ে বেশ কয়েকজনকে গ্রেপ্তারও করেছিল সেই রাতে। কিন্তু কমল সহ ৫-৬ জন পলাতক ছিল সেদিন থেকে। ধৃতদের মধ্যে রহিত শর্মা স্বীকার করে, কমল তাকে একটি আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি দিয়েছিল। তার বয়ানের ভিত্তিতেই কমলকে হন্যে হয়ে খোঁজা শুরু করে পুলিশ। ১০ দিনের পুলিশি হেফাজতের আবেদন চেয়ে ধৃতকে শ্রীরামপুর মহকুমা আদালতে পাঠানো হয়। মূলত হেফাজতে নিয়ে আগ্নেয়াস্ত্র উদ্ধার এবং পলাতক বাকি সহযোগীদের খোঁজেই তল্লাশি চালাবে পুলিশ।
সর্বশেষ খবর
-
পুজো মিটতেই পুরভোট, নির্বাচনে বিজেপির কলকাতার ইনচার্জ সুকান্ত, টিমে আর কারা?
-
তৃণমূল আমলে জমি দখল, ফেরত চাওয়ায় বিজেপিকর্মী উপর হামলা! আহত ৫
-
শ্যামাপ্রসাদের মৃত্যুরহস্য নিয়ে আসছে ‘কেশরী হত্যা?’, অটলবিহারী বাজপেয়ীর চরিত্রে সুকান্ত মজুমদার
-
পুরুষ দলের মুখোমুখি পাকিস্তানের মহিলা ক্রিকেট দল, ট্রফি জিততে ‘চক দে’র ছক পাক কর্তাদের!
-
মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেই যাদবপুরে ‘সাফাই অভিযান’! মোছা হবে ‘দেশবিরোধী’ দেওয়াল লিখন