টোল দেওয়াকে কেন্দ্র করে বচসা। এর জেরে গাড়ির পিছনের গেটে ঝুলন্ত অবস্থায় এক টোল কর্মীকে নিয়ে ১২ কিলোমিটার ছুটল গাড়ি। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের ইসলামপুরে (Islampur)। এই ঘটনায় গাড়ির চালক ও গাড়িতে থাকা প্রত্যেককে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
জানা গিয়েছে, এদিন রাতে উত্তর দিনাজপুরের ইসলামপুরের ঘোষপুকুর টোল প্লাজায় টোল আদায় করাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এক ছোটো গাড়ির চালকের সঙ্গে ওই টোল প্লাজার এক টোল কর্মীর এই নিয়ে বচসা হয়। এরপর গাড়ি ছুটিয়ে পালানোর চেষ্টা করেন গাড়ির চালক। সেই সময় টোল প্লাজার এক কর্মী গাড়ির জানলায় হাত দিয়ে গাড়ি থামানোর চেষ্টা করেন। কিন্তু গাড়ি না থামিয়ে ওই কর্মীকে নিয়েই ছুটতে শুরু করে গাড়িটি। গাড়ির জানলা ধরে ঝুলতে থাকেন তিনি। এভাবেই ১২ কিলোমিটার চলে গাড়িটি। একাধিকবার গাড়ি থামাতে বলা হলেও চালক গাড়ি থামাননি বলে অভিযোগ।
আরও পড়ুন:
এদিন ওই গাড়িতে এক ব্যক্তিকে ঝুলন্ত অবস্থায় দেখে ফলো করতে থাকেন স্থানীয় এক বাসিন্দা মহম্মদ বাবলু। একাধিকবার গাড়িটিকে আটকানোর চেষ্টা করেন তিনি। কিন্তু কোনওভাবেই চালক গাড়ি থামাচ্ছিলেন না। গাড়ির পিছনের জানলায় টোল কর্মীকে ঝুলিয়ে দ্রুত গতিতে ছুটছিল গাড়িটি। অবশেষে ফুলবাড়ি টোল প্লাজা এলাকায় গাড়িটিকে আটক করে ওই কর্মীকে উদ্ধার করা হয়। পুলিশ চালককে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
বিশ্বের সবচেয়ে বেশি বেতন পাওয়া প্রধানমন্ত্রীর মাইনে একলাফে বাড়ল আরও ৬০ শতাংশ!
-
এমবাপের রেকর্ডের দিনে লাল কার্ড ভাই ইথানকে, বিশ্বকাপের পর চ্যাম্পিয়ন্স লিগেও হালান্ডের গোলবন্যা
-
মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া, অনুদান না নিয়ে শুভেন্দুকে ‘রিটার্ন গিফট’ পুজো উদ্যোক্তাদের
-
‘চাকরি ছাড়ুন, নাহলে মরুন’, লস্করের হুমকিতে উদ্বিগ্ন ৭০০০ কাশ্মীরি পণ্ডিত
-
মহালয়ার সন্ধ্যায় ইডেনে পুজোর সূচনা, মা দুর্গার চোখ আঁকতে পারেন মোদি