বিজেপি বিধায়কের বাড়ি থেকে বিলি হচ্ছে নাগরিকত্বের সার্টিফিকেট! কেন্দ্রীয় সরকারের নথি কীভাবে এভাবে বিলি হতে পারে? সেই প্রশ্ন উঠেছে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ারের (Alipurduar) কুমারগ্রামে। স্থানীয় বিধায়ক মনোজ ওরাওঁ ওই সার্টিফিকেট বিলি করেছেন! ঘটনা নিয়ে তুমুল শোরগোল তুলেছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের দেওয়া সার্টিফিকেট বিজেপি নেতাদের হাতে কীভাবে আসছে? সেই প্রশ্ন উঠেছে।
উত্তরবঙ্গেও বাংলাদেশ থেকে আসা বহু মানুষ সিএএ-তে আবেদন করেছেন। এসআইআর আবহে অনেকেই এই আবেদন করেছেন। বেশ কিছু মানুষের কাছে সার্টিফিকেট এসেছে বলে খবর। জানা গিয়েছে, ২০০০ সালে বাংলাদেশ থেকে আসা চারজন সিএএ সার্টিফিকেট পেয়েছেন অতি সম্প্রতি। জানা গিয়েছে, বিজেপি বিধায়ক মনোজ ওরাওঁ তাঁদের হাতে সার্টিফিকেট তুলে দিয়েছেন। আর সেখান থেকেই বিতর্ক। কেন বিজেপি বিধায়কের কাছে ওই সার্টিফিকেট এল? সাধারণ, যারা সিএএ-তে আবেদন করেছেন, তাঁরা মান্যতা পেলে ইমেল মারফত দিল্লি থেকে সেই কাগজ আবেদনকারীদের কাছে আসাই নিয়ম। পরবর্তীকালে সার্টিফিকেট আসবে তাঁদের কাছে।
আরও পড়ুন:
কিন্তু সার্টিফিকেট বিজেপি নেতা, বিধায়কের কাছে এল কীভাবে? তাহলে কি রাজ্যের বিধানসভা ভোটের আগে বিজেপি প্রচারের জন্য এই নাগরিকত্ব সার্টিফিকেট বিলি শুরু করল? আগামী দিনে ওই এলাকার আরও কিছু আবেদনকারী সার্টিফিকেট পাবেন বলে খবর। রাজনৈতিক তরজাও শুরু হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রকের ইস্যু করা এই সার্টিফিকেট কীভাবে বিজেপি নেতারা বিলি করছেন? তা নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস নেতা তথা রাজ্যসভার সাংসদ প্রকাশ চিক বরাইক বলেন, “অনেক মানুষ এই সার্টিফিকেটের জন্য আবেদন করতে বাধ্য হয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রকের দেওয়া সার্টিফিকেট বিজেপি নেতাদের হাতে আসছে কীভাবে? আমরা বিষয়টি নিয়ে কী পদক্ষেপ নেব, আলোচনা করছি। বিজেপি ঘুরপথে রাজ্যের ক্ষমতায় আসতে চাইছে। বিজেপির সেই আশাপূর্ণ হবে না।”
বিষয়টি নিয়ে কুমারগ্রামের বিধায়ক মনোজ কুমার ওরাওঁ বলেন, “যেখানে যেখানে সিএএ ক্যাম্প হয়েছিল, সেখানে সার্টিফিকেট এসেছে। আমার বাড়িতে ক্যাম্প করেছিলাম। সেই কারণে এখানে সার্টিফিকেট এসেছে। আমি আমার বাড়ির ক্যাম্পে আসা চারটি সার্টিফিকেট বিলি করেছি। অন্যান্য কেন্দ্রেও সার্টিফিকেট চলে গিয়েছে। সব সার্টিফিকেটই বিলি করা হবে।” তিনি আরও বলেন, “আসলে তৃণমূল এক শ্রেণির অনুপ্রবেশকারীর পাশে দাঁড়াতে গিয়ে বিপদে পড়ে গিয়েছে। আরও বিপদে পড়বে তৃণমূল।”
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
বদলে যাবে সোদপুর ও খড়দহ স্টেশনের নাম! রেলমন্ত্রকে প্রস্তাব মন্ত্রী কল্যাণ চক্রবর্তীর
-
অধিনায়কত্ব খোয়াচ্ছেন সূর্যকুমার, ভারতের নতুন টি-২০ অধিনায়ক শ্রেয়স আইয়ার!
-
এই ৬ আন্তর্জাতিক গন্তব্যে স্থগিত ইন্ডিগোর বিমান পরিষেবা! বড় সিদ্ধান্ত দেশের বৃহত্তম উড়ান সংস্থার
-
প্রয়াত ‘সংবাদ প্রতিদিন’-এর প্রতিষ্ঠাতা প্রধান কার্যনির্বাহী কর্তা নারায়ণ বসু
-
শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার স্বরূপ বিশ্বাস, ডিম হাতে থানা ঘেরাও ক্রুদ্ধ জনতার