Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১১ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ২৯ আগস্ট ২০২৬
Bangaon

শতাধিক ব্যক্তির গয়না বন্ধক রেখে ঋণের ফাঁদ! কোটি টাকার সোনা আত্মসাৎ, ধৃত ব্যবসায়ী

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম প্রদীপ কর্মকার। তিনি গোপালনগর থানার বেলতা গ্রামের স্বর্ণ ব্যবসায়ী। ২০২১ সালের লকডাউনের পর থেকে এই গ্রামে সোনার দোকান চালাচ্ছেন।

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: মার্চ ২৬, ২০২৬, ১৫:৫৫

link
স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: মার্চ ২৬, ২০২৬, ১৫:৫৫

options
link
শতাধিক ব্যক্তির গয়না বন্ধক রেখে ঋণের ফাঁদ! কোটি টাকার সোনা আত্মসাৎ, ধৃত ব্যবসায়ী zoom
প্রতীকী ছবি।
Advertisement

শতাধিক ব্যক্তির সোনা বন্ধক রেখে সুদে টাকা দিয়েছিলেন স্বর্ণ ব্যবসায়ী। কিন্তু টাকা পরিশোধ করে, সোনা ফেরত নিতে পারছিলেন না তাঁরা। কারণ আত্মগোপন করেছিলেন ব্যবসায়ী। কোটি টাকার সোনা প্রতারণার অভিযোগ ওঠে ব্যবসায়ীর বিরুদ্ধে। অভিযোগ দায়ের হতেই ব্যবসায়ীকে গ্রেপ্তার করল পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম প্রদীপ কর্মকার। তিনি গোপালনগর থানার বেলতা গ্রামের স্বর্ণ ব্যবসায়ী। ২০২১ সালের লকডাউনের পর থেকে এই গ্রামে সোনার দোকান চালাচ্ছেন। নতুন সোনার গয়না তৈরি থেকে, গয়না রেখে ঋণ দেওয়ার ব্যবসা চালান এই প্রদীপ কর্মকার। দীর্ঘদিন ধরে এলাকায় ব্যবসা করার সুযোগে গ্রামবাসীদের ভরসা অর্জন করেছিলেন তিনি। গ্রামের অধিকাংশ গ্রামবাসী টাকার প্রয়োজন হলে, সোনা বন্ধক রেখে সুদে টাকা দিতেন প্রদীপ।

Advertisement

গ্রামবাসীর অভিযোগ, কয়েকদিন ধরে তাঁরা লক্ষ্য করে বেলতা গ্রামে প্রদীপের সোনার দোকান বন্ধ। গ্রামবাসীরা প্রদীপের বাড়িতে গিয়ে খোঁজ করলে পরিবারের পক্ষ থেকে জানানো হয় প্রদীপ বাড়িতে নেই। এরপর কয়েক দিন ধরে প্রদীপ কর্মকারের খোঁজ করে না পাওয়ায় গ্রামবাসীরা গোপালনগর থানায় অভিযুক্ত স্বর্ণ ব্যবসায়ী প্রদীপ কর্মকারের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পেয়ে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। ধৃতকে বনগাঁ (Bangaon) মহকুমা আদালতে পেশ করা হয়েছে।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.