Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ১১ জুন ২০২৬
Shantipur

বাসকর্মীকে পিটিয়ে খুন টোটো চালকদের! প্রতিবাদে শান্তিপুরের তিনটি রুটে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট

বাসকর্মীকে খুনের প্রতিবাদে কৃষ্ণনগর-রানাঘাট, কালনাঘাট-কৃষ্ণনগর এবং কালনাঘাট-দত্তফুলিয়া রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Advertisement
স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: জুন ১১, ২০২৬, ১৩:৩১

link
স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শেষ আপডেট: জুন ১১, ২০২৬, ১৩:৩১

options
link
বাসকর্মীকে পিটিয়ে খুন টোটো চালকদের! প্রতিবাদে শান্তিপুরের তিনটি রুটে অনির্দিষ্টকালের বাস ধর্মঘট zoom
১১ জুন, বৃহস্পতিবার। শান্তিপুরে বাস ধর্মঘটের জেরে সকাল থেকেই বন্ধ পরিষেবা। নিজস্ব ছবি।

নদিয়ার শান্তিপুরে (Shantipur) এক বাসকর্মীকে মারধর করে খুনের অভিযোগ উঠেছে টোটো চালকদের বিরুদ্ধে। এই ঘটনায় অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার এবং বাসকর্মীদের নিরাপত্তার দাবিতে অনির্দিষ্টকালের জন্য তিনটি গুরুত্বপূর্ণ রুটে বাস পরিষেবা বন্ধ (Bus Strike) রাখার সিদ্ধান্ত নিয়েছেন বাসকর্মীরা। এর জেরে বৃহস্পতিবার সকাল থেকেই ব্যাপক দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা।

জানা গিয়েছে, শান্তিপুর (Shantipur) থানার অন্তর্গত নৃসিংহপুর বাসস্ট্যান্ড এলাকার বাসিন্দা চিরঞ্জিত বিশ্বাস পেশায় বাসকর্মী ছিলেন। অভিযোগ, গত মঙ্গলবার বাসস্ট্যান্ডে যাত্রী তোলাকে কেন্দ্র করে কয়েকজন টোটো চালকের সঙ্গে তাঁর বচসা বাধে। বচসার জেরে দুই টোটো চালক চিরঞ্জিতকে বেধড়ক মারধর করেন। মারধরের পর তিনি অচৈতন্য অবস্থায় ঘটনাস্থলে পড়ে থাকেন। তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। ঘটনার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ঘটনার পর থেকেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। মৃতের পরিবারের পক্ষ থেকে দোষীদের কঠোর শাস্তির দাবি তোলা হয়েছে। এদিকে, চিরঞ্জিত বিশ্বাসের মৃত্যুর ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছেন বাস কর্মীরা। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই বিভিন্ন রুটে বাস কর্মীদের উপর হামলা, মারধর ও হেনস্তার ঘটনা ঘটছে। বারবার প্রশাসনের কাছে অভিযোগ জানানো হলেও নিরাপত্তা নিশ্চিত করা হয়নি। এই পরিস্থিতিতে শান্তিপুর থানায় গিয়ে বাসকর্মীদের নিরাপত্তার জন্য সুনির্দিষ্ট ব্যবস্থা গ্রহণ, ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত চিহ্নিতকরণ, গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বাসকর্মীরা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তাঁরা।

বাসকর্মীকে খুনের প্রতিবাদে কৃষ্ণনগর-রানাঘাট, কালনাঘাট-কৃষ্ণনগর এবং কালনাঘাট-দত্তফুলিয়া রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে আজ সকাল থেকেই বিভিন্ন বাসস্ট্যান্ডে যাত্রীদের দীর্ঘক্ষণ অপেক্ষা করতে দেখা যায়। অনেকে বাধ্য হয়ে টোটো, অটো কিংবা অন্যান্য বিকল্প পরিবহণ ব্যবহার করে গন্তব্যে পৌঁছনোর চেষ্টা করছেন। বাস কর্মীদের বক্তব্য, “আমাদের সহকর্মীকে প্রকাশ্যে মারধর করে হত্যা করা হয়েছে। দোষীদের গ্রেপ্তার না করা পর্যন্ত এবং কর্মীদের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত বাস পরিষেবা স্বাভাবিক হবে না।”

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.