Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৮ আষাঢ় ১৪৩৩
  • শনিবার
  • ৪ জুলাই ২০২৬
Kamarhati Municipality

নির্দল থেকে চেয়ারম্যান পদে! তৃণমূলের সমর্থনে কামারহাটির পুরপ্রধান লকেটের দাদা

বোর্ড বৈঠকে উপস্থিত ২৭ জন কাউন্সিলরের সর্বসম্মত সিদ্ধান্তেই তাঁর নাম চূড়ান্ত হয়। আগামী এক সপ্তাহের মধ্যে ভাইস চেয়ারম্যান ও চেয়ারম্যান ইন কাউন্সিল বেছে নেওয়া হবে।

Advertisement
অর্ণব দাস
অর্ণব দাস

শেষ আপডেট: জুলাই ৩, ২০২৬, ২৩:৫৭

link
অর্ণব দাস
অর্ণব দাস

শেষ আপডেট: জুলাই ৩, ২০২৬, ২৩:৫৭

options
link
নির্দল থেকে চেয়ারম্যান পদে! তৃণমূলের সমর্থনে কামারহাটির পুরপ্রধান লকেটের দাদা zoom
কামারহাটি পুরসভার নতুন পুরপ্রধান সুশান্ত চট্টোপাধ্যায়।

নির্দল থেকে চেয়ারম্যান পদে! কামারহাটি পুরসভার চেয়ারম্যান হলেন বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায়ের দাদা তথা নির্দল কাউন্সিলর সুশান্ত চট্টোপাধ্যায়। শুক্রবার তৃণমূল কাউন্সিলরদের সমর্থনেই কামারহাটি পুরসভার চেয়ারম্যান নির্বাচিত হলেন। বোর্ড বৈঠকে উপস্থিত ২৭ জন কাউন্সিলরের সর্বসম্মত সিদ্ধান্তেই তাঁর নাম চূড়ান্ত হয়। আগামী এক সপ্তাহের মধ্যে ভাইস চেয়ারম্যান ও চেয়ারম্যান ইন কাউন্সিল বেছে নেওয়া হবে।

রাজ্যে একের পর এক পুরবোর্ডের সমীকরণ বদলের আবহে এবার কামারহাটিতেও নতুন রাজনৈতিক বার্তা! সরকার বদলের পর গত ১২ জুন চেয়ারম্যান ও কাউন্সিলর—দুই পদ থেকেই ইস্তফা দেন গোপাল সাহা। এরপর ৮ নম্বর ওয়ার্ডের দীপাংশু ঘোষাল, ১৯ নম্বর ওয়ার্ডের লক্ষ্মী বিশ্বাস এবং ২৭ নম্বর ওয়ার্ডের শ্যামল চক্রবর্তীও কাউন্সিলর পদ ছাড়েন। গোপাল সাহার ইস্তফার পর থেকেই চেয়ারম্যান পদে সুশান্ত চট্টোপাধ্যায়ের নাম সামনে আসে। বিষয়টি নিয়ে লকেট চট্টোপাধ্যায়ের সঙ্গেও আলোচনা হয় বলে সূত্রের দাবি।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

উল্লেখ্য, ৩৫ সদস্যের কামারহাটি পুরসভায় তিনজন নির্দল। বাকি ৩২ জন ছিলেন তৃণমূল কাউন্সিলর। এর মধ্যে দু’জন কাউন্সিলরের মৃত্যু হয়েছে। গোপাল সাহা ও আরও তিন তৃণমূল কাউন্সিলরের ইস্তফার পর বর্তমানে তৃণমূলের কাউন্সিলর সংখ্যা নেমে এসেছে ২৬-এ। সঙ্গে রয়েছেন তিন নির্দল কাউন্সিলর। তাঁদের সকলের সমর্থনেই চেয়ারম্যান হলেন নির্দল কাউন্সিলর সুশান্ত। চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর সুশান্ত চট্টোপাধ্যায় জানান, রাজ্য সরকারের প্রকল্প ও নির্দেশিকা মেনেই পুরসভা চলবে। নাগরিক পরিষেবা সচল রাখা, অস্থায়ী কর্মীদের বেতন বৃদ্ধি, রাস্তা সংস্কার ও বেআইনি নির্মাণের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়াই তাঁর অগ্রাধিকার।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.