জ্যোতি চক্রবর্তী, বনগাঁ: পুলিশকে হুঁশিয়ারি বিজেপি বিধায়কের! পুলিশকে কুপিয়ে মারুন, নিদান দিলেন বনগাঁ দক্ষিণ কেন্দ্রের বিধায়ক। উসকানিমূলক কথা বলায় বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে তৃণমূল ৷
রবিবার রাতে গাইঘাটার ঘোজা বাজারে বিজেপির পক্ষ থেকে পথসভার আয়োজন করা হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন বিজেপির বনগাঁ দক্ষিণের বিধায়ক স্বপন মজুমদার, হরিণঘাটার বিধায়ক অসীম সরকার-সহ স্থানীয় বিজেপি নেতৃত্ব ৷ স্বপন তাঁর বক্তৃতায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পুরমন্ত্রী ফিরহাদ হাকিম-সহ তৃণমূল নেতাদের কড়া সমালোচনা করেন। পাশাপাশি পুলিশকে মারারও নিদান দেন ৷ বলেন, “সনাতনীদের বলছি আপনারা হাতে সস্ত্র তুলে নিন ৷ পুলিশ টেবিলের তলায় লুকালে টেবিলের তলায় কুপিয়ে কুপিয়ে মারুন।” পাশাপাশি ২০২৬-এর ভোটে রাজ্যে পালাবদল নিয়ে আত্মবিশ্বাসী বিজেপি বিধায়কের দাবি, তৃণমূল নেতাদের ঘর থেকে ডেকে এনে মারবে সাধারণ মানুষ।
পুলিশকে মারার নিদান নিয়ে স্বপনের বিরুদ্ধে জলেশ্বর ২ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান উত্তম সরকার সোমবার গাইঘাটা থানা লিখিত অভিযোগ জানিয়েছেন ৷ তাঁর দাবি, “স্বপনবাবুর বক্তব্য উসকানিমূলক ৷ যা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে পারে৷” পুলিশ মামলা রুজু করে ঘটনা তদন্ত শুরু করেছে ৷ এ বিষয়ে তৃণমূলের বনগাঁ সংগঠনিক জেলার সভাপতি বিশ্বজিৎ দাস বলেন, “এ রাজ্যে বিজেপির পায়ের তলায় মাটি নেই ৷ তাই কুৎসা করে অশান্তি পাকানোর চেষ্টা করছে ৷ মানুষ এর জবাব আবারও দিয়ে দেবে ৷”
সর্বশেষ খবর
-
INDIA জোট ছাড়ল স্ট্যালিনের ডিএমকে, মমতার বৈঠকের আগেই ভাঙন বিরোধী শিবিরে
-
সোনা বিক্রি জল্পনার মধ্যেই রেপো রেট নিয়ে বড়সড় সিদ্ধান্ত আরবিআইয়ের, কী হবে আমজনতার?
-
‘ধর্মের কল বাতাসে নড়ে’, স্বরূপ গ্রেপ্তার হতেই ‘বিশ্বাস ব্রাদার্স’ নিয়ে সরব ঋদ্ধি থেকে শ্রীলেখা
-
টিম ইন্ডিয়ায় ফিরলেন রুতুরাজ, কোহলির চোটে শিকে ছিঁড়ল পাতিদারেরও
-
সই কাণ্ডে এখনই স্বস্তি নয় অভিষেকের! হাই কোর্টে খারিজ দ্রুত শুনানির আবেদন