Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১১ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ২৯ আগস্ট ২০২৬
Kulpi

কুলপিতে তৃণমূল নেতার বাড়িতে বোমা-বন্দুকের পাহাড়! অশান্তির ছক?

গোপন সূত্রে খবর পেয়ে তৃণমূল বুথ সভাপতি মনিরুজ্জামান হালদারের বাড়িতে হানা দেয় পুলিশ।

সুরজিৎ দেব
সুরজিৎ দেব

শেষ আপডেট: আগস্ট ২৯, ২০২৬, ১৬:৩৮

link
সুরজিৎ দেব
সুরজিৎ দেব

শেষ আপডেট: আগস্ট ২৯, ২০২৬, ১৬:৩৮

options
link
কুলপিতে তৃণমূল নেতার বাড়িতে বোমা-বন্দুকের পাহাড়! অশান্তির ছক? zoom
কুলপির এই তৃণমূল নেতার বাড়িতেই বোমা-বন্দুক উদ্ধার। নিজস্ব ছবি।
Advertisement

ভোট গিয়েছে, তৃণমূল সরকারে গদি উলটেছে। নতুন সরকারের আমলে পরিবর্তনের ঝড় রাজ্যে। তবুও আনাচে কানাচে লুকিয়ে সন্ত্রাসের ছক? দেশবিরোধী কার্যকলাপে মুখ্যমন্ত্রীর জিরো টলারেন্সের নীতিতে অ্যাকশনে রাজ্যের পুলিশও। এবার দক্ষিণ ২৪ পরগনার কুলপিতে তৃণমূল বুথ সভাপতির বাড়ি থেকে বোমা ও আগ্নেয়াস্ত্র উদ্ধার ঘিরে চাঞ্চল্য।

গোপন সূত্রে খবর পেয়ে তৃণমূল বুথ সভাপতি মনিরুজ্জামান হালদারের বাড়িতে হানা দেয় পুলিশ। কুলপি থানার দৌলতপুর গ্রামে পুলিশের অভিযানে উদ্ধার হয়েছে ১৮টি তাজা বোমা, একটি দেশি তৈরি আগ্নেয়াস্ত্র এবং ছয় রাউন্ড গুলি। বাড়ি বোমা-বন্দু-গুলি মজুতের অভিযোগে ওই তৃণমূল বুথ সভাপতি মনিরুজ্জামান হালদারকে গ্রেপ্তার করে পুলিশ।

Advertisement

অস্ত্র ও বিস্ফোরক উদ্ধারের পর ঘটনার তদন্ত শুরু করেছে কুলপি থানার পুলিশ। কোথা থেকে ওই অস্ত্র ও বিস্ফোরকগুলি এল, কারা এর সঙ্গে জড়িত এবং এই ঘটনায় আরও কেউ যুক্ত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ওই তৃণমূল বুথ সভাপতি মনিরুজ্জামান হালদারকে গ্রেপ্তার করে ডায়মন্ডহারবার আদালতে পাঠিয়েছে পুলিশ। পুলিশ হেফাজতে চেয়ে আদালতে আবেদন জানানো হয়েছে। কী কারণে আগ্নেয়াস্ত্র, বোমা ও কার্তুজ বাড়িতে মজুত রাখা হয়েছিল, হেফাজতে নিয়ে ওই তৃণমূল নেতাকে জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.