গোবিন্দ রায়, বসিরহাট: খালধার থেকে মিলল এক অজ্ঞাতপরিচয় যুবকের মৃতদেহ। দেহে পচন ধরেছে। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বসিরহাটের খোলাপোতা গ্রাম পঞ্চায়েত এলাকায়। পুলিশ ওই মৃতদেহ উদ্ধার করেছে। ঘটনা জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মাটিয়া থানার গোবিন্দপুর এলাকায় খালধার এলাকায় পচা গন্ধ পাওয়া যাচ্ছিল। আজ, রবিবার সেই পচা গন্ধ আরও বাড়ে। স্থানীয়রা খোঁজাখুঁজি করতেই দেখা যায়, খালের ধারে একটি মৃতদেহ পড়ে রয়েছে। এরপরই মাটিয়া থানায় খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই মৃতদেহ উদ্ধার করে। ওই যুবক স্থানীয় বাসিন্দা নয়। এদিকে শরীরেও পচন ধরেছে। বেশ কয়েকদিন আগেই ওই যুবকের মৃত্যু হয়েছে বলে মনে করছে পুলিশ।
কিন্তু কোথা থেকে এল ওই মৃতদেহ? ওই যুবককে কি ওই খালপাড় এলাকায় খুন করা হয়েছে? নাকি খুন করে ওই দেহ সেখানে ফেলে দেওয়া হয়েছিল? সেসব প্রশ্ন উঠেছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ওই যুবকের পরিচয় জানার চেষ্টা চলছে। পুলিশের প্রাথমিক অনুমান, ওই যুবকের বয়স ৩২ থেকে ৩৫ বছরের মধ্যে। আশপাশের থানাগুলিতেও এই বিষয়ে বার্তা পাঠানো হয়েছে।
সর্বশেষ খবর
-
ছাত্রীকে অশালীন স্পর্শে জেলে শিক্ষক, ‘মিথ্যা’ অভিযোগ দাবি করে স্যরের মুক্তির দাবিতে পথে পড়ুয়ারা
-
চ্যাটজিপিটি যখন ‘টাইম মেশিন’! আটের দশকে ফেরাই ট্রেন্ড, জানুন সহজ প্রম্পট
-
পুরুলিয়ায় এবার ফিল্ম সিটি! পর্যটনের বিকাশে ‘রোডম্যাপ’ নিয়ে শুভেন্দুর দ্বারে জ্যোতির্ময়
-
সুমিত রায়ের অ্যাকাউন্টে ১৫ কোটি! অভিষেকের আপ্তসহায়ককে নিয়ে আদালতে বিস্ফোরক দাবি রাজ্যের
-
‘ভাগোড়া বলবেন না’, ফের কেন্দ্রকে ‘বুড়ো আঙুল’ দেখিয়ে মালিয়ার দাবি, ‘বকেয়ার দ্বিগুণ শোধ করেছি’