সাতসকালে শান্তিপুরে গোভাগার এলাকার উদ্ধার যুবকের দেহ। রাস্তার ধারে ড্রেনের মধ্য থেকে দেহ উদ্ধার হয়েছে। পাশে পড়ে ছিল একটি বাইক। যুবকের পরিচয় জানা যায়নি। তিনি স্থানীয় বাসিন্দা নন বলে জানিয়েছেন স্থানীয়রা। সকালে দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার সকালে শান্তিপুর গোভাগার মোড় এলাকায় ড্রেনে একটি বাইক পড়ে থাকতে দেখেন তাঁরা। তারপর কিছুটা এগোতোই ড্রেনের মধ্যে এক যুবকের দেহ দেখতে পারেন বাসিন্দারা। ড্রেনের জলে মুখ নিচু অবস্থায় এক যুবককে পড়ে থাকতে দেখা যায়। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় শান্তিপুর থানায়। পুলিশ এসে দেহ উদ্ধার করে রানাঘাট মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। যুবকের পরিচয় জানার চেষ্টা চলছে।
আরও পড়ুন:
কী করে যুবকের মৃত্যু? কোনও দুর্ঘটনায় প্রাণ গিয়েছে? নাকি পিছনে অন্য কোনও কারণ রয়েছে তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। স্থানীয় এক বাসিন্দা বলেন, “সকালে উঠে দেখি ড্রেনের মধ্যে যুবকের লাশ। বাইকও পাওয়া গিয়েছে। পুলিশ এসে দেহ উদ্ধার করেছে। কী ঘটনা বুঝতে পারছি না।” ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘কোহলি থাকলে ফল অন্যরকম হত’, দ্বিতীয় টেস্টে গিলের নেতৃত্বে হতাশ প্রাক্তন ক্রিকেটার!
-
কাঁকসায় চিকিৎসক পড়ুয়ার রহস্যমৃত্যু! হস্টেলের রুমে উদ্ধার দেহ, তদন্তে পুলিশ
-
জীবন বিমার গুরুত্ব বুঝতে হবে পড়ুয়াদের, স্কুলে স্কুলে ‘হর ঘর বিমা’ শিবির সরকারের
-
‘লাল গড়’ যাদবপুরে অতি বামদের নিশানা মুখ্যমন্ত্রীর, বললেন ‘প্যালেস্টাইন নয়, লিখুন পিওকে চাই’
-
‘প্রকৃতির এমন রুদ্ররূপ আগে দেখিনি’, বানভাসি নেপালের জন্য চোখে জল ভূমিকন্যা মনীষা কৈরালার!