কুয়োর পড়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তির দেহ। বৃহস্পতিবার সাতসকালে চাঞ্চল্য দুর্গাপুরের ফরিদপুরে। কী করে এই ব্যক্তির দেহ কুয়োর মধ্যে এল? কীভাবে মৃত্যু? সব নিয়ে ধোঁয়াশা। তাঁকে খুন করে দেহ কুয়োয় ফেলে দেওয়া হয়েছে কি না, সেই প্রশ্নও উঠছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুর্গাপুর (Durgapur) ফরিদপুর ব্লকের বনসোল এলাকায় বৃহস্পতিবার সকালে স্থানীয় বাসিন্দারা কুয়োয় দেহ ভাসতে দেখেন। ঘটনা জানাজানি হতেই ভিড় জমে যায় এলাকায়। খবর দেওয়া হয় পুলিশ। দুর্গাপুর ফরিদপুর থানার পুলিশ এসে স্থানীয়দের সহায়তায় দেহ উদ্ধার করে। মৃত ব্যক্তির পরিচয় এখনও জানা যায়নি। স্থানীয় বাসিন্দাদের দাবি, ওই ব্যক্তি এলাকার বাসিন্দা নন। ফলে তিনি কোথা থেকে সেখানে এলেন ও কীভাবে তাঁর মৃত্যু হল, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।
আরও পড়ুন:
পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর কারণ স্পষ্ট হবে বলে জানিয়েছেন তদন্তকারীরা। পাশাপাশি মৃত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চলছে। স্থানীয় বাসিন্দা কালীচরণ মাজি বলেন, “সকালে কুয়োয় দেহ ভাসতে দেখে আমরা হতবাক হয়ে যাই। ওই ব্যক্তি আমাদের এলাকার বাসিন্দা নন। কোথা থেকে এসেছেন, কী করে মৃত্যু কিছুই বোঝা যাচ্ছে না। পুলিশ তদন্ত করছে।”
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
স্বাধীনতা দিবসে ধর্মীয় স্লোগান সংখ্যালঘু ছাত্রীদের! ভিডিও ভাইরাল হতে সাফাই, ‘লাড্ডু খেতে এসেছিলাম’
-
জাদেজার উত্তরসূরি পেয়ে গেল ভারত! শ্রীলঙ্কার কোমর ভেঙে সুথার কৃতিত্ব দিলেন জাড্ডুকেই
-
ইন্দাসে খুন শেখ মাফিক, ‘কাগজপত্র নিয়ে এসো’, ‘আরশোলা’ সমর্থক ছেলেকে ফোন মমতার
-
সরকারের শতদিনে ‘গিফ্ট’ অমিত মেটালিক্স, পুরুলিয়ায় ৪০০০ কোটির কারখানার শিলান্যাস শুভেন্দুর
-
হাতেনাতে গ্রেপ্তার ব্যাঁটরা থানার এসআই, ‘খপ করে ধরেছি’, ‘ঘুষখোর’দের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর