কাঁকসা থানার গোপালপুরে নার্সের রহস্যমৃত্যুকে (Durgapur Nurse Death)কেন্দ্র করে উত্তেজনা। মৃত ওই নার্সের নাম মন্দিরা পাল। মলানদিঘির একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে কাজ করতেন তিনি। বুধবার রাতে বহুতল আবাসনের নিচ থেকে উদ্ধার হয় বছর ২৪ এর ওই তরুণীর দেহ। এরপরেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় কাঁকসা থানার পুলিশ। তবে এই মৃত্যুর পিছনে কী কারণ রয়েছে তা এখনও স্পষ্ট নয়। পুরো ঘটনার সূত্রে পৌঁছাতে শুরু হয়েছে তদন্ত।
পুলিশ সূত্রে খবর, মৃত মন্দিরা পালের বাড়ি বাঁকুড়ার বিষ্ণুপুরের লোহারপাড়ার বাসিন্দা। কিন্তু মলানদিঘির একটি বেসরকারি হাসপাতালে নার্সের কাজ করতেন তিনি। জানা যায়, বুধবার রাতে ওই নার্সের দেহ সেখানকারই একটি বহুতলের নিচে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। যা নিয়ে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ সূত্রে খবর, ওই নার্স আত্মহত্যা করেছেন নাকি এর পিছনে অন্য কোনও রহস্য আছে তা এখনও স্পষ্ট নয়। তা জানতে তদন্ত করা হচ্ছে।
আরও পড়ুন:
ইতিমধ্যে দেহটি উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। সেই রিপোর্ট আসলেই মৃত্যুর কারণ অনেকটাই স্পষ্ট হবে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে মৃত্যুর ওই নার্সের পরিবার এবং সতীর্থদেরও পুলিশ জিজ্ঞাসাবাদ করতে পারে বলে খবর। ঘটনায় গোটা এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
সর্বশেষ খবর
-
যুবতীর দেহ হাসপাতালে রেখেই পলাতক, খুনের অভিযোগে গ্রেপ্তার লিভ ইন পার্টনার-সহ ২
-
পুড়ল হেমন্ত-রাহুলের কুশপুতুল, পদত্যাগের দাবিতে মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাওয়ের ডাক ঝাড়খণ্ডের ছাত্রবিক্ষোভে
-
ঢাকার পাক দূতাবাসের মদতে পাকিস্তানে ভারতীয় সিমকার্ড পাচার! কোচবিহার কাণ্ডে চাঞ্চল্যকর মোড়
-
পঞ্চভূতে বিলীন রাজা সেন, চোখের জলে বিদায় জাতীয় পুরস্কারজয়ী পরিচালককে
-
‘কী করছেন, সমস্ত রিপোর্ট আছে’, দলের বিধায়কদের চরম হুঁশিয়ারি শমীকের