Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
Nadia

পলাশিপাড়ার জলঙ্গিতে উদ্ধার সদ্যোজাতের দেহ, কে বা কারা ফেলল? তদন্তে পুলিশ

ঘটনার তদন্তে পুলিশ।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৭, ২০২৫, ১৪:৫৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৭, ২০২৫, ১৪:৫৮

options
link
পলাশিপাড়ার জলঙ্গিতে উদ্ধার সদ্যোজাতের দেহ, কে বা কারা ফেলল? তদন্তে পুলিশ zoom
প্রতীকী ছবি

রমণী বিশ্বাস, তেহট্ট: বৃহস্পতিবার সকালে জলঙ্গিতে উদ্ধার সদ্যোজাতর দেহ। ঘটনাটি ঘটেছে নদিয়ার পলাশিপাড়া থানার চকবিহারি এলাকায়। ঘটনায় তীব্র চাঞ্চল্য এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে এলাকার বাসিন্দারা নদীতে স্নান করতে এসে  দেখেন ঘাটের ধারে জলের তলায় পড়ে রয়েছে সদ্যোজাতর দেহ। সঙ্গে সঙ্গে তাঁরা খবর দেন পলাশিপাড়ার থানায়। পুলিশ এসে শিশুটির দেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

Advertisement

কে বা কারা এই কাণ্ড ঘটিয়েছে তা নিয়ে ধোঁয়াশা। তবে প্রাথমিক অনুমান, রাতের অন্ধকারে শিশুটিকে ফেলে যাওয়া হয়েছে। সারারাত ওই অবস্থাতে পড়ে ছিল সদ্যোজাত। তার জেরেই মৃত্যু বলে প্রাথমিক অনুমান। তবে শিশুটি জলে ফেলার আগেই মৃত্যু হয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন রয়েছে। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট পাওয়ার পরই মৃত্যুর কারণ স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় বাসিন্দা নূর ইসলাম মণ্ডল বলেন, “সকাল ৭টা নাগাদ এখানে এসে বিষয়টি জানতে পারি। পুলিশ সদ্যোজাতের দেহ উদ্ধার করে নিয়ে গিয়েছে। খুবই দুঃখজনক ঘটনা।” আরেক বাসিন্দা নূপুর রায় বলেন, “নিন্দাজনক ঘটনা। বড় অপরাধ। বলার ভাষা নেই। এই রকম ঘটনা আবার ঘটুক আমরা চাই না। প্রশাসন বিষয়টিকে খতিয়ে দেখুক।” ঘটনার তদন্তে পুলিশ।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.