সুবীর দাস, কল্যাণী: সদ্যোজাত শিশুর দেহ উদ্ধার কল্যাণীর হরিণঘাটায়। বুধবার দুপুরে স্থানীয় জঙ্গলে পড়ে থাকা একটি ব্যাগ থেকে শিশুটির দেহ উদ্ধার করেন স্থানীয়রা। হরিণঘাটা পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের দোলুইপুরের এলাকার ঘটনা। পুলিশ দেহটি হাসপাতালে পাঠিয়ে তদন্ত শুরু করেছে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুরে স্থানীয় দুই কিশোর দোলুইপুরে মাঠের পাশের জঙ্গলে মাটি আনতে যায়। সেখানে একটি ব্যাগ পড়ে থাকতে দেখে তারা। ব্যাগটি খুলতেই কাপড় জড়ানো একটি সদ্যোজাত শিশুর দেহ দেখতে পায় ওই দুই কিশোর। তারাই বিষয়টি জানায় বড়দের।
[আরও পড়ুন: সমবায় ব্যাঙ্কে লুটের পর পুলিশ-ডাকাত গুলির লড়াই, মালদহে তুমুল উত্তেজনা]
এলাকার কয়েকজন বাসিন্দা গিয়ে দেখেন ব্যাগে দলা পাকিয়ে রয়েছে সদ্যোজাত শিশু। খবর যায় হরিণঘাটা থানায় (Haringhata Police Station)। পুলিশ শিশুটিকে উদ্ধার করে স্থানীয় গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে জানান। চিকিৎসকদের অনুমান এদিনই শিশুটির প্রসব হয়েছে।
এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। সদ্যোজাত শিশুটির দেহ এল কোথা থেকে প্রশ্ন উঠতে শুরু করেছে। কখন কে বা কারা শিশুটিকে ফেলেন গেলেন তা নিয়েও রয়েছে ধোঁয়াশা। ঘটনার তদন্ত শুরু করেছে হরিণঘাটা থানার পুলিশ।
[আরও পড়ুন: বিধানসভায় পাশ নিট বিরোধী প্রস্তাব, নিট কেলেঙ্কারি ‘হিমশৈলের চূড়ামাত্র’, বললেন ব্রাত্য]
সর্বশেষ খবর
-
যুবতীর দেহ হাসপাতালে রেখেই পলাতক, খুনের অভিযোগে গ্রেপ্তার লিভ ইন পার্টনার-সহ ২
-
পুড়ল হেমন্ত-রাহুলের কুশপুতুল, পদত্যাগের দাবিতে মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাওয়ের ডাক ঝাড়খণ্ডের ছাত্রবিক্ষোভে
-
ঢাকার পাক দূতাবাসের মদতে পাকিস্তানে ভারতীয় সিমকার্ড পাচার! কোচবিহার কাণ্ডে চাঞ্চল্যকর মোড়
-
পঞ্চভূতে বিলীন রাজা সেন, চোখের জলে বিদায় জাতীয় পুরস্কারজয়ী পরিচালককে
-
‘কী করছেন, সমস্ত রিপোর্ট আছে’, দলের বিধায়কদের চরম হুঁশিয়ারি শমীকের